কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
এ হরি এ হরি জগভরি লাজ
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, প্রবাস, ২৪৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
এ হরি এ হরি জগভরি লাজ।
তোহে নাহি সমুঝিয়ে ঐছন কাজ॥
রূপে গুণে কুলশীলে কলাবতী নারী।
কাঞ্চন-কাঁতি বরণ ভেল কারি॥
বুঝই না পারিয়ে বয়ানক বোল।
কন্ঠ গতাগতি জীবন ডোল॥
কেহো কেহো রাইকে কোরে আগোর।
কেহো জল দেই কেহো চামর ডোর॥
কত পরবোধব মরম না জানি।
লিখন লিখায় যৈছে পানিক পানি॥
আর কত কত ধনি অবিরত রোই।
অনুগত বিরহ কত বুঝই না হোই॥
যব তনু তেজব তুয়া অনুরাগী।
জ্ঞানদাস, কহ তুহুঁ বধভাগী॥
টীকা ---
তোহে নহি সমুঝিয়ে ঐছন কাজ --- তোমর ঐরূপ নিষ্ঠুর ব্যবহার (কাজ) বুঝিতে পারি না। কাঞ্চন-কাঁতি বরণ ভেল কারি --- তাহার কান্তি ছিল সোনার মতন, এখন তাহার বর্ণ কালি হইয়া গেল।
বুঝই না পারিয়ে বয়ানক বোল ইত্যাদি ---- তাঁহার কন্ঠস্বর এত ক্ষীণ হইয়াছে যে তাহার মুখের কথা বুঝা যায় না। তাঁহার প্রাণ যেন কন্ঠগত হইয়া দুলিতেছে।
লিখন লিখায় যৈছে পানিক পানি --- জল দিয়া লিখিলে তাহা যেমন তত্ক্ষণাত্ মুছিয়া যায় তেমনি রাধার মর্ম্মকথা না জানিয়া আমরা প্রবোধ দিলে তাহা কোন ফলই দেয় না।
*********************