কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
মাধব বুঝনু মরম কি ভাব
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, প্রবাস, ২৪৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাধব বুঝনু মরম কি ভাব।
পুর-নব প্রেম,     ভূরি সুখ সম্পদ,
ছোড়ি কাহে ব্রজ যাব॥
সংপ্রতি পুরপতি,     ভূপতি মহামতি,
তাঁহা তাঁহা পশুপতি ভান।
তলি দল শৃঙ্গ,     বংশী মুরলী রব,
হই কত রাজ নিশান॥
কালিন্দী তট বট,     নীপ ছায়ে বসি,
নিজ তনু নিরখিতে নীরে।
ইহ অট্টালিকা,     রতন পর্য্যঙ্ক পরি,
মুকুর জড়িত কত পুরে॥
তাঁহা নব পল্লব,     বীজই বল্লভ,
দুর্ল্লভ বনফুল মাল।
ইহ কত চামর,     দাস ঢুলায়ত,
ভূষিত মোতি প্রবাল॥
আহিরিণী কুরূপিনী,     গুণহীনী পরাধিনী,
যতনে কাননে মেল।
ইহ কত পুরনারী,     স্বতন্তরী পথোপরি,
কুবজা ভূরি সুখ নেল॥
ভালে ভালে দশ,     দিন গোঙায়লি,
গোকুল গমনা ইতি কহনা।
ব্রজপুরে প্রতি ঘরে,     আগি দেই আয়লি,
জ্ঞানদাস তূষ-দাহ দহনা॥

টীকা ---
পুর নবপ্রেম --- মথুরাপুরীর নূতন প্রেম।
সংপ্রতি সুরপতি ইত্যাদি----মথুরায় তুমি রাজা হইয়াছ, এখন ইন্দ্রের মতন তোমার সম্মান, আর বৃন্দাবনে তো পশুর পালক মাত্র ছিলে।
তাঁহা নব পল্লব বীজই বল্লভ --- বৃন্দাবনে তোমাকে প্রিয় মনে করিয়া নব পল্লব দ্বারা বীজন করে।

এই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৪র্থ খণ্ড এর ১৫৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। গ্রন্থটি আমাদের দিয়েছিলেন রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর দৌহিত্রী শ্রীমতী মঞ্জু মিত্র, ৫.১.২০১৮ তারিখে।

॥ শ্রীরাগ - দুঠুকী॥

মাধব বুঝনু মরম কি ভাব।
পুর-নব প্রেম,     ভূরি সুখ সম্পদ,
ছোড়ি কাহে ব্রজ যাব॥
সংপ্রতি পুরপতি,     ভূপতি মহামতি,
তাঁহা তাঁহা পশুপতি ভান।
তাল দল শৃঙ্গ,     বংশী মুরলী রব,
হই কত রাজ নিশান॥
কালিন্দী তট বট,     নীপ ছায়ে বসি,
নিজ তনু নিরখিতে নীরে।
ইহ অট্টালিকা,     রতন পর্য্যঙ্ক পরি,
মুকুর জড়িত কত পুরে॥
তাঁহা নব পল্লব,     বীজই বল্লভ,
দুর্ল্লভ বনফুল মাল।
ইহ কত চামর,     দাস ঢুলায়ত,
ভূষিত মোতি প্রবাল॥
আহিরিণী কুরূপিনী, গুণহীনী পরাধিনী,
যতনে কাননে মেল।
ইহ কত পুরনারী,     স্বতন্তরী পথোপরি,
কুবজা ভূরি সুখ নেল॥
ভালে ভালে দশ,     দিন গোঙায়লি,
গোকুল গমনা ইতি কহনা।
ব্রজপুরে প্রতি ঘরে,     আগি দেই আয়লি,
জ্ঞানদাস তূষ-দাহ দহনা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^