কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
গিরিয়া বসন বিভূতি ভূষণ
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, প্রবাস, ২৪৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
গিরিয়া বসন, বিভূতি ভূষণ,
শঙ্খের কুণ্ডল পরি।
যোগিনীর বেশে, যাব সেই দেশে,
যেখানে নিঠুর হরি॥
মথুরা নগরে, প্রতি ঘরে ঘরে,
ভ্রমিব যোগিনী হৈয়া।
কারু ঘরে যদি, মিলে গুণনিধি,
বাঁধিব বসন দিয়া॥
পুন ভাবি মনে, বাঁধিব কেমনে,
সে হেন দুলহ হাতে।
বাঁধিয়া পরাণে ধরিব কেমনে
তাহা যে ভাবিছি চিতে॥
জ্ঞানদাসের, বিনয় বচন,
শুন বিনোদিনী রাধা।
মথুরা নগরে, যেতে করি মানা,
বিষম কুলের বাধা॥
শঙ্খের কুণ্ডল পরি।
যোগিনীর বেশে, যাব সেই দেশে,
যেখানে নিঠুর হরি॥
মথুরা নগরে, প্রতি ঘরে ঘরে,
ভ্রমিব যোগিনী হৈয়া।
কারু ঘরে যদি, মিলে গুণনিধি,
বাঁধিব বসন দিয়া॥
পুন ভাবি মনে, বাঁধিব কেমনে,
সে হেন দুলহ হাতে।
বাঁধিয়া পরাণে ধরিব কেমনে
তাহা যে ভাবিছি চিতে॥
জ্ঞানদাসের, বিনয় বচন,
শুন বিনোদিনী রাধা।
মথুরা নগরে, যেতে করি মানা,
বিষম কুলের বাধা॥
টীকা ---
গিরিয়া বসন --- গেরুয়া রংএর বস্ত্র।
বিভূতি ভূষণ --- ভষ্মই হইয়াছে অলঙ্কার যাহার।
দুলহ হাতে --- যে হস্তের কোমলতা এমন যে সেরূপ পাওয়া দুর্ল্লভ।
এই পদটি ১৯৫৫ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৪র্থ খণ্ড এর ৫৮ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। গ্রন্থটি আমাদের দিয়েছিলেন রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর দৌহিত্রী শ্রীমতী মঞ্জু মিত্র, ৫.১.২০১৮ তারিখে।

॥ পূরবী - দুঠুকী॥
গিরিয়া বসন, বিভূতি ভূষণ,
শঙ্খের কুণ্ডল পরি।
যোগিনীর বেশে, যাব সেই দেশে,
যেখানে নিঠুর হরি॥
মথুরা নগরে, প্রতি ঘরে ঘরে,
ভ্রমিব যোগিনী হৈয়া।
কারু ঘরে যদি, মিলে গুণনিধি,
বাঁধিব বসন দিয়া॥
আবার ভাবি মনে, বাঁধিব কেমনে,
সে হেন দুলহ হাতে।
বাঁধিয়া পরাণে, ধরিব কেমনে,
তাহা যে ভাবিছি চিতে॥
জ্ঞানদাসের, বিনয় বচন,
শুন বিনোদিনী রাধা।
মথুরা নগরে, যেতে করি মানা,
বিষম কুলের বাধা॥
*********************
গিরিয়া বসন, বিভূতি ভূষণ,
শঙ্খের কুণ্ডল পরি।
যোগিনীর বেশে, যাব সেই দেশে,
যেখানে নিঠুর হরি॥
মথুরা নগরে, প্রতি ঘরে ঘরে,
ভ্রমিব যোগিনী হৈয়া।
কারু ঘরে যদি, মিলে গুণনিধি,
বাঁধিব বসন দিয়া॥
আবার ভাবি মনে, বাঁধিব কেমনে,
সে হেন দুলহ হাতে।
বাঁধিয়া পরাণে, ধরিব কেমনে,
তাহা যে ভাবিছি চিতে॥
জ্ঞানদাসের, বিনয় বচন,
শুন বিনোদিনী রাধা।
মথুরা নগরে, যেতে করি মানা,
বিষম কুলের বাধা॥
*********************