কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
জলধর অম্বর ছাড়ল রে
জলধর অম্বর ছায়ল রে

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, প্রবাস, ২৫০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জলধর অম্বর ছাড়ল রে, পাহুক ঋতু পরবেশ।
হেরি হেরি হিয়া ডাডরায়লরে নাহ নাহিক নিজ দেশ॥
কি মোহে ধরল দূর ভানে।
জানলো বিহি ভেলবামে॥
হাম মে কুমুদিনী পিয়া সে শশধর এ মোহে আছল অভিলাষে।
এতএ বিচারি হাম জীউ রাখব কবহুঁ করব পরকাশে॥
জীউক পিরিতি নিরাশ। জীবইতে না তেজব আশ।
জগমাহা জলে জনু এক। জ্ঞানদাস কহ পরতেখ॥

টীকা ---
অম্বর --- আকাশ।
পাহুক---বর্ষণ।
ডাডরায়ল --- কাঁপিয়া উঠিল।
দূরভানে --- মন্দভাগ্য
জগমাহা জলে জনু এক ইত্যাদি --- জগতের মধ্যে শুধু একজনই জ্বলিতেছে, জ্ঞানদাস ইহা প্রত্যক্ষ দেখিয়া বলিতেছেন।

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৪৪৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ সিন্ধুড়া॥

জলধর অম্বর     ছায়ল রে
পাহুক ঋতু পরবেশ।
হেরি হেরি হিয়া     ডাডরায়ল রে
নাহ নাহিক নিজ দেশ॥
কি মোহে ধরল দুরভানে।
জানলো বিহি ভেল বামে॥
হাম সে কুমুদিনী     পিয়া সে শশধর
এ মোহে আছল অভিলাষে।
এতএ বিচারি     হাম জীউ রাখব
কবহুঁ করব পরকাশে॥
জীউক পিরীতি নিরাশ।
জীবইতে না তেজব আশ॥
জগমাহা জলে জনু এক।
জ্ঞানদাস কহ পরতেখ॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৭৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাথুর
॥ সিন্ধুড়া॥

জলধর অম্বর   ছায়ল রে   পাহুক ঋতু পরবেশ।
হেরি হেরি হিয়া   ডাডবায়ল রে   নাহ নাহিক নিজ দেশ॥
কি মোহে ধরল দুর ভানে।   জানলো বিহি ভেল বামে॥
হাম সে কুমুদিনী   পিয়া সে শশধর   এ মোহে আছল অভিলাষে।
এতএ বিচারি   হাম জীউ রাখব   কবহুঁ করব পরকাশে॥
জীউক পিরিতি নিরাশ।   জীবইতে না তেজব আশ॥
জগমাহা জলে জনু এক।   জ্ঞানদাস কহ পরতেখ॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জলধর অম্বর ছায়ল রে
        পাউষ ঋতু পরবেশ।
হেরি হেরি হিয়া ডাডরায়ল রে
        নাহ নাহিক নিজ দেশ॥
কি মোহে ধরল দুরভানে।
জানলো বিহি ভেল বামে॥
হাম সে কুমুদিনী পিয়া সে শশধর
        এ মোহে আছল অভিলাষে।
এতএ বিচারি হাম জীউ রাখব
        কবহুঁ করব পরকাশে॥
জীউক পিরীতি নিরাশ।
জীবইতে না তেজব আশ॥
জগমাহা জলে জনু এক।
জ্ঞানদাস কহ পরতেখ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^