কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
কিছু বোলো নাহে কিছু কয়ো নাহে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৫৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। দানের পদ, আচার্য্য পুথি ৩৬৮।
কিছু বোলো নাহে কিছু কয়ো নাহে
কথা শুনি ফাঁটে মোর বুক।
তোমা না দেখিলে প্রাণ সদা করে আনচান
দেখিলে সে জীরে চাঁদমুখ॥
তুমি জল আমি মীন আমি দেহ তুমি প্রাণ
তুমি চন্দ্র আমি যেন নিশি।
কে জানে কাঁদে কেনে প্রাণমন তোমা বিনে
আপনা ভসমসম বাসি॥
সরল শারিকা হাম পিঞ্জর তোমার প্রেম
তাহে বন্দী হইয়াছি হরি।
তোমার বিয়োগে হাম সদাই বিয়োগী হে
তেঞি আনি দধির পসারি ॥
দাঁড়ায়ে পথের মাঝে তিলাঞ্জলি দিলুঁ লাজে
তুয়া গুণে বাজাই নিশান।
হের দেখ ওহে শ্যাম দুই বাহে তুয়া নাম
দাগিয়া রাখ্যাছি মোর প্রাণ॥
এক নিবেদন করি ধৈরব ধরিতে নারি
না হইও মোর বধের বধি।
জ্ঞানদাসেতে কয় এ কথা অন্যথা নয়
এক জীউ দুই কৈল বিধি॥
*********************
কথা শুনি ফাঁটে মোর বুক।
তোমা না দেখিলে প্রাণ সদা করে আনচান
দেখিলে সে জীরে চাঁদমুখ॥
তুমি জল আমি মীন আমি দেহ তুমি প্রাণ
তুমি চন্দ্র আমি যেন নিশি।
কে জানে কাঁদে কেনে প্রাণমন তোমা বিনে
আপনা ভসমসম বাসি॥
সরল শারিকা হাম পিঞ্জর তোমার প্রেম
তাহে বন্দী হইয়াছি হরি।
তোমার বিয়োগে হাম সদাই বিয়োগী হে
তেঞি আনি দধির পসারি ॥
দাঁড়ায়ে পথের মাঝে তিলাঞ্জলি দিলুঁ লাজে
তুয়া গুণে বাজাই নিশান।
হের দেখ ওহে শ্যাম দুই বাহে তুয়া নাম
দাগিয়া রাখ্যাছি মোর প্রাণ॥
এক নিবেদন করি ধৈরব ধরিতে নারি
না হইও মোর বধের বধি।
জ্ঞানদাসেতে কয় এ কথা অন্যথা নয়
এক জীউ দুই কৈল বিধি॥
*********************
