কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বুঝিয়া তরণী লৈয়া তীরে আইলা শ্যাম
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৫৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নৌকাখণ্ডের পদ, আচার্য্য পুথি ৪১৩।

বুঝিয়া তরণী লৈয়া তীরে আইলা শ্যাম।
সফল করিল বিধি পূরল কাম॥
নবনী মাখন ছানা যে ছিল পসারে।
সকল দিলেন শ্যামনাগরের করে॥
অঞ্জলি অঞ্জলি শ্যাম করেন ভোজন।
ভোজন সমাপি শ্যাম কৈল আচমন॥
সখীগণ সঙ্গে তবে রসবতী রাই।
সেহ লেই ভোজন করু সবে তাই॥
ভোজন সমাপি আচমন করু তাই।
করযোড়ে শ্যাম আগে কহে ধনী রাই॥
কর অবধান শ্যাম কর অবধান।
অনুমতি কর তবে ঘরেতে পয়ান॥
তুমি পরাণ মোর তুমি গলার হার।
তোমা বিনে সব অঙ্গ লাগে মোর ভার॥
অনুমতি লয়্যা রাই সঙ্গে সখীগণ।
জ্ঞানদাসেতে হেরি জুড়ায় নয়ন॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^