কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
শ্বেত রক্ত নীল পীত আদি পুষ্প যত
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৫৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আচার্য্য পুথি ৬৯১।
শ্বেত রক্ত নীল পীত আদি পুষ্প যত।
রঙ্গিয়া গোলাপ যুঁই আর বহুমত॥
নানাবিধ ফুল তুলি নিল সহচরী।
তুরিতে আইল যথা বসিয়া কিশোরী॥
ফুল সব নিরখিয়া আনন্দিত মন।
তবে রসবতী করে মালার গাঁথন॥
বিনা সূতে বনমালা বনারে কিশোরী।
মনোহর মালা দিল ঠোঙ্গার ভিতরি॥
হাতে হাতে মালা দিল বিশাখার পাশে।
অনুসারে দিও তার কহে জ্ঞানদাসে॥
*********************
রঙ্গিয়া গোলাপ যুঁই আর বহুমত॥
নানাবিধ ফুল তুলি নিল সহচরী।
তুরিতে আইল যথা বসিয়া কিশোরী॥
ফুল সব নিরখিয়া আনন্দিত মন।
তবে রসবতী করে মালার গাঁথন॥
বিনা সূতে বনমালা বনারে কিশোরী।
মনোহর মালা দিল ঠোঙ্গার ভিতরি॥
হাতে হাতে মালা দিল বিশাখার পাশে।
অনুসারে দিও তার কহে জ্ঞানদাসে॥
*********************
