কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
শ্যাম বামে বৈঠল বিনোদিনী রাই
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আচার্য্য পুথি ৮৬৬।
শ্যাম বামে বৈঠল বিনোদিনী রাই।
দোঁহ রূপের কিবা শোভা কি কহব তাই॥
লাখ বয়ান বিহি না দিল হামারি।
লাখ নয়ন নাহি দিলে হেরি ওরূপ মাধুরি॥
তড়িতে জড়িত যেন নব জলধার।
নীলমণি মাঝে কাঁচা সুবর্ণ বিহার॥
জ্ঞানদাসেতে কহে বলিহারী যাই।
জনমে জনমে রূপ হেরি যেন তাই॥
*********************
দোঁহ রূপের কিবা শোভা কি কহব তাই॥
লাখ বয়ান বিহি না দিল হামারি।
লাখ নয়ন নাহি দিলে হেরি ওরূপ মাধুরি॥
তড়িতে জড়িত যেন নব জলধার।
নীলমণি মাঝে কাঁচা সুবর্ণ বিহার॥
জ্ঞানদাসেতে কহে বলিহারী যাই।
জনমে জনমে রূপ হেরি যেন তাই॥
*********************
