কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রসালসের পদ, আচার্য্য পুথি ১০৩২।
ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না।
এখনি ঘুমালো রাই জাগিলে আর ঘুমাবে না॥
ও ললিতে তোর মুখে কি ছোট কথা আসে না।
হেই নিশি তোর পায়ে পড়ি আজ যেন পোহাসনা॥
আমরা হবো বনবাসী না হয় গৃহে যাব না।
কুলের মূল উপাড়ি ফেলি করব কুলের লাঞ্ছনা॥
যে যা বলে বলুক সে তা কারু কথা শুনব না।
কলঙ্ক-মালা গলায় দিয়ে হিয়ায় করব দোলনা॥
শ্যাম কলঙ্কের জোড় ডঙ্কা দেশ বিদেশে ঘোষণা।
বাজায়ে বাজায়ে তার উপরে তুলব নিসানা॥
জ্ঞানদাসে বলে ভাল এই যে মনের বাসনা।
ঐ চরণে প্রাণ সঁপেছি আর তো কিছু চাহি না॥
*********************
এখনি ঘুমালো রাই জাগিলে আর ঘুমাবে না॥
ও ললিতে তোর মুখে কি ছোট কথা আসে না।
হেই নিশি তোর পায়ে পড়ি আজ যেন পোহাসনা॥
আমরা হবো বনবাসী না হয় গৃহে যাব না।
কুলের মূল উপাড়ি ফেলি করব কুলের লাঞ্ছনা॥
যে যা বলে বলুক সে তা কারু কথা শুনব না।
কলঙ্ক-মালা গলায় দিয়ে হিয়ায় করব দোলনা॥
শ্যাম কলঙ্কের জোড় ডঙ্কা দেশ বিদেশে ঘোষণা।
বাজায়ে বাজায়ে তার উপরে তুলব নিসানা॥
জ্ঞানদাসে বলে ভাল এই যে মনের বাসনা।
ঐ চরণে প্রাণ সঁপেছি আর তো কিছু চাহি না॥
*********************
