কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
একদিন নিধুবনে রাধাকৃষ্ণ দুইজনে
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রাইরাজার পদ, আচার্য্য পুথি ১১৭৭।
একদিন নিধুবনে রাধাকৃষ্ণ দুইজনে
হেনকালে আসি সখীগণ।
কহে মৃদু মৃদু হাসি হেরি রাই মুখ শশী
কহে অতি মধুর বচন॥
কহি রাধে তব ঠাম সখীগণ সঙ্গে শ্যাম
বনে রাজা হয় প্রতিদিনে।
আপনি শ্যাম রাজা হয়ে সখাগণ প্রজালয়ে
বিচার করে বসি রাজাসনে॥
জয় জয় রাধে রাধে বলিয়া বোল বোলহি
রতি রণে হারিলা কান।
বৃন্দাবনের ঈশ্বরী রাইয়েরে রাজা করি
কোতয়াল করতহি কান॥
এত কহি সখাগণ হয়্যা আনন্দিত মন
রাজবেশ বানাইয়া দিল।
রত্ন সিংহাসনোপরি বসায় রাইকে রাজা করি
জ্ঞানদাস তাহাতে ডুবিল॥
*********************
হেনকালে আসি সখীগণ।
কহে মৃদু মৃদু হাসি হেরি রাই মুখ শশী
কহে অতি মধুর বচন॥
কহি রাধে তব ঠাম সখীগণ সঙ্গে শ্যাম
বনে রাজা হয় প্রতিদিনে।
আপনি শ্যাম রাজা হয়ে সখাগণ প্রজালয়ে
বিচার করে বসি রাজাসনে॥
জয় জয় রাধে রাধে বলিয়া বোল বোলহি
রতি রণে হারিলা কান।
বৃন্দাবনের ঈশ্বরী রাইয়েরে রাজা করি
কোতয়াল করতহি কান॥
এত কহি সখাগণ হয়্যা আনন্দিত মন
রাজবেশ বানাইয়া দিল।
রত্ন সিংহাসনোপরি বসায় রাইকে রাজা করি
জ্ঞানদাস তাহাতে ডুবিল॥
*********************
