কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আচার্য্য পুথি ১১৭৮।
ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া
দেওয়ানের বেশ ধরি।
বিশাখা আসিয়া বামেতে বসিয়া
মহুরীর ছলা করি॥
সুচিত্রা তথন চামর বীজন
করয়ে সমুখে আসি।
চম্পক লতিকা নিশান পাতাকা
লই দাঁড়াইল হাসি॥
তুঙ্গবিদ্যা সখী সময় নিরখি
ছত্র ধরিল করে।
উপহার লঞা ইন্দুরেখা যাঞা
রাখে সব থরে থরে॥
রাই রাজা করি সব সহচরি
শ্যামের পানেতে চায়।
বুঝিয়ে নাগর রসিক শেখর
আপন বেশ ঘুচায়॥
নিজবেশ থুয়ে করে অসি লয়ে
পাগড়ি বান্ধিল মাথে।
জয় রাধে বলি হাঁকড় ডাকয়ে
দাঁড়াইল রাজপথে॥
হেরি সখিগণ আনন্দিত মন
গাওন বাজন করে।
নিধুবন নাম নিত্যরস ধাম
জ্ঞানদাস তাহে স্ফুরে॥
*********************
দেওয়ানের বেশ ধরি।
বিশাখা আসিয়া বামেতে বসিয়া
মহুরীর ছলা করি॥
সুচিত্রা তথন চামর বীজন
করয়ে সমুখে আসি।
চম্পক লতিকা নিশান পাতাকা
লই দাঁড়াইল হাসি॥
তুঙ্গবিদ্যা সখী সময় নিরখি
ছত্র ধরিল করে।
উপহার লঞা ইন্দুরেখা যাঞা
রাখে সব থরে থরে॥
রাই রাজা করি সব সহচরি
শ্যামের পানেতে চায়।
বুঝিয়ে নাগর রসিক শেখর
আপন বেশ ঘুচায়॥
নিজবেশ থুয়ে করে অসি লয়ে
পাগড়ি বান্ধিল মাথে।
জয় রাধে বলি হাঁকড় ডাকয়ে
দাঁড়াইল রাজপথে॥
হেরি সখিগণ আনন্দিত মন
গাওন বাজন করে।
নিধুবন নাম নিত্যরস ধাম
জ্ঞানদাস তাহে স্ফুরে॥
*********************
