কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ভ্রমিতে ভ্রমিতে সবার অদর্শনে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আচার্য্য পুথি ১১৭৯।

ভ্রমিতে ভ্রমিতে সবার অদর্শনে।
রাখিল আপন বাঁশী ললিতা বসনে॥
দাঁড়াইয়া রাই আগে কহে কর যুড়ি।
নিবেদন করিতে লাগিল বংশীধারী॥
বৃন্দাবনেশ্বরী শুন মোর নিবেদন।
মোর বাঁশী চুরি করি নিল কোন জন॥
শুনিয়া বিশাখা কহে মৃদু মৃদু হাসি।
ভাল হৈল চুরি গেল কুল-নাশা বাঁশি॥
এবে কুলবতী সতীর মান রক্ষা হবে।
গৃহে থাকি নারীগণ সুখে ঘুমাইবে॥
জ্ঞানদাস কহে ধনি ভাল না কহিলে।
রাজ্যের অখ্যাতি হবে এমন হইলে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^