কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
ললিতা চতুর মতি কন বংশীধারী প্রতি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আচার্য্য পুথি ১১৮০।

ললিতা চতুর মতি     কন বংশীধারী প্রতি
তুমি নিজে কোতয়াল হৈয়া।
নিজে রাখ নারিবারে     রাজ অগ্রে প্রচার করে
এ কথা কহিছ লাজ খাইয়া॥
মাগো মোরা মরি যাব এই লাজে।
রাজার অখ্যাতি হবে     সঙ্গীগণ দোষ পাবে
হেন জন রাখিলে এ কাজে॥
কহিছেন বনোয়ারী     রাজ-প্রিয়গণ চুরি
যদি করে রাজ বিদ্যমানে।
কোটাল হইতে তার     কি হইতে পারে আর
রাজ অগ্রে নিবেদন বিনে॥
শুনি রাধারাণী কন     সখিসব এ কেমন
করিলেক কেবা এই কাজে।
শুষ্ক বাঁশ এক পাব     হরিলে কি হবে লাভ
সকলে ফেলালে মহা লাজে॥
কিশোরীর কথা শুনি     কহে সব সখী বাণী
মোরা সব কিছু নাহি জানি।
যাহারে সন্দেহ করে     কোটাল ধরিয়া তারে
দেখুক আপন রত্নখানি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^