কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
বনমালী কন মোর দুষ্টমন
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। আচার্য্য পুথি ১১৮১।
বনমালী কন মোর দুষ্টমন
সন্দেহ করয়ে সবে।
তাহার প্রত্যয় যে করিলে হয়
তাহাই করিতে হবে॥
মনে শঙ্কা করি কাঁচুলি ভিতরি
বাঁশী রাখিয়াছে কেহ।
অতএব তাহা প্রকাশ করিয়া
আমারে প্রত্যয় দেহ॥
ললিতা কহয়ে তাহাই করিব
রাজারে জিজ্ঞাসি আসি।
এতেক কহিতে বসন হইতে
পড়িল শ্যামের বাঁশি॥
তবে কহে শ্যাম দেখ দেখ কাম
বৃন্দাবন-পাটেশ্বরি।
কয় আজ্ঞাপন ইহার যেমন
আজ্ঞা হয় সুবিচারি॥
কিঞ্চিতা কুপিতা কহয়ে ললিতা
শুন শুন মহারাণী ।
কোটাল কপটে বাঁশী মোর পটে
রেখেছিল এই খানি॥
যদি না মানহ তবে আজ্ঞা কহ
উহারে শাসন করি।
কোটাল সম্প্রতি করুক শপথি
তোমার চরণ ধরি॥
জ্ঞানদাস কহে করহ বিচার
যে হয় তব মনে ।
তোমার নাগর চুতুর শেখর
বিচারহ এই জনে॥
*********************
সন্দেহ করয়ে সবে।
তাহার প্রত্যয় যে করিলে হয়
তাহাই করিতে হবে॥
মনে শঙ্কা করি কাঁচুলি ভিতরি
বাঁশী রাখিয়াছে কেহ।
অতএব তাহা প্রকাশ করিয়া
আমারে প্রত্যয় দেহ॥
ললিতা কহয়ে তাহাই করিব
রাজারে জিজ্ঞাসি আসি।
এতেক কহিতে বসন হইতে
পড়িল শ্যামের বাঁশি॥
তবে কহে শ্যাম দেখ দেখ কাম
বৃন্দাবন-পাটেশ্বরি।
কয় আজ্ঞাপন ইহার যেমন
আজ্ঞা হয় সুবিচারি॥
কিঞ্চিতা কুপিতা কহয়ে ললিতা
শুন শুন মহারাণী ।
কোটাল কপটে বাঁশী মোর পটে
রেখেছিল এই খানি॥
যদি না মানহ তবে আজ্ঞা কহ
উহারে শাসন করি।
কোটাল সম্প্রতি করুক শপথি
তোমার চরণ ধরি॥
জ্ঞানদাস কহে করহ বিচার
যে হয় তব মনে ।
তোমার নাগর চুতুর শেখর
বিচারহ এই জনে॥
*********************
