কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শুনি গারি ভরি ভরি করি সাজ নন্দকুমার
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদরত্নমালা পুথি থেকে পেয়েছিলেন।

শুনি গারি ভরি ভরি করি সাজ নন্দকুমার।
সখীগণ সঙ্গে,     যৈছন রঙ্গে,
তৈছন সাজ বিহার॥
সাজল শ্যাম,     সুরতরণ পণ্ডিত,
করে করি কুসুম কামান।
সৌরভে ভ্রময়ে,     কতহুঁ কত মধুকর,
জিতল মনমথ বাণ।
ধনি ধনি অপরূপ ছান্দে।
বেশ-বিলাস,     রসময় মাধুরি,
কামিনী লোচন ফান্দে॥
চুয়া চন্দন,     অগুরু বিলেপন,
সংযোগ বিবিধ বিচিত্রে।
সমর শমিত কেল,     বেশ করি বান্ধল,
বড়িহা চারু চরিত্রে॥
কঙ্কণ কিঙ্কিণী,     ধণঝণ রণরণি,
রতিরণ বাজন বাজে।
জ্ঞানদাস কহ,     রসিক শিরোমণি,
সাজল রমণী-সমাজে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^