কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
নিরবধি লীলা করে নির্জ্জন কাননে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সাহিত্য পরিষদ পত্রিকা ৪১/৩ থেকে পেয়েছিলেন।

নিরবধি লীলা করে নির্জ্জন কাননে।
দুরুজন বিনে তাহা অন্যে নাহি জানে॥
ডালে বসি কোকিল পঞ্চম করে গান।
রাধাকৃষ্ণ নাহি জানে তাহার সন্ধান॥
আচম্বিতে একজন হইল বাহির।
নগরে আসিয়া তেই বলয়ে আহির॥
আভীর হইয়া স্থান করয়ে মার্জ্জনা।
তাহা দেখি রাধাকৃষ্ণ করেন বাসনা॥
স্থান মার্জ্জনা করি করিল গমন।
জ্ঞান কহে নাহি জানে সনক সনাতন॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^