কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজই সুন্দরী গোরী
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিবিধ, ২৬৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। বরাহনগর পদাবলী ৪ক পুথি।

সহজই সুন্দরী গোরী ।
অভিনব কনক কিশোরী॥
বরণে উজোর সব দেশ।
কি করব অধিক সুবেশ॥
তুহুঁ অতি বিদগধ রাজ।
সাধইতে আপন কাজ॥
মাজব মুখ-অরবিন্দা।
নিরমল শারদ চন্দা॥
অঞ্জনে রঞ্জন আঁখি।
উড়ইব খঞ্জন পাখি॥
কুচযুগ কনয় কটোর।
চন্দনে কি করু উজোর॥
পদযুগ পঙ্কজ ভান।
জ্ঞানদাস কি করু বাখান॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^