কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সখি সে সব কহিতে লাজ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৭৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে বিদ্যাপতির ভণিতায় শ্রীশ্রীকল্পতরু থেকে।

সখি সে সব কহিতে লাজ।
যে করে রসিক-রাজ॥
আঙ্গিনা আওল সেহ।
হাম চললুঁ গেহ॥
ও ধরু আঁচর ওর।
ফুরল কবরি মোর॥
ঢীট নাগর চোর।
পাওল হেম-কটোর॥
ধরিতে ধয়ল তায়।
তোড়ল নখের ঘায়॥
চকোর চপল চাঁদ।
পড়ল প্রেমের ফাঁদ॥
কবি বিদ্যাপতি ভাণ।
পূরল দুহুঁক কাম॥

‘ক’ তে (কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৩৬৩ সালে প্রকাশিত জ্ঞানদাসের পদাবলী) ভণিতার চরণের পরিবর্ত্তে --- জ্ঞানদাস রস ভাণ। আর কোনরূপ পাঠান্তর ‘ক’ তে দেখা যায় না।

টীকা---
চকোর চপল চাঁদ পড়ল প্রেমের ফাঁদ---চঞ্চল চকোর এবং চাঁদ (শ্যামের নয়নচকোর এবং রাধার বদনচন্দ্র) উভয়েই প্রেমের ফাঁদে পড়িল।

পদটি শ্রীশ্রীপদকল্পতরুতে বিদ্যাপতির ভণিতায় ১ম খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদ্গার এ দেওয়া রয়েছে। আমরা তা নীচে তুলে দিয়েছি। ---মিলন সেনগুপ্ত। মিলনসাগর॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সখি--- সে সব কহিতে লাজ।
যে করে রসিক-রাজ॥
আঙ্গিনা আওল সেহ।
হাম চললুঁ গেহ॥
ও ধরু আঁচর ওর।
ফুয়ল কবরি মোর॥
ঢীঠ নাগর চোর।
পাওল হেম-কটোর॥
ধরিতে ধয়ল তায়।
তোড়ল নখের ধায়॥
চকোর চপল চাঁদ।
পড়ল প্রেমের ফাঁদ॥
জ্ঞানদাস রস ভান ।
পুরল দুহুক কাম॥

টীকা ---
সখি, রসিকরাজ যে কাজ করে, সে সব কহিতে লাজ পাই। সে আঙ্গিনায় আসিল, আমি গৃহে প্রবেশ করিতে গেলাম। ও (কানু) আঁচল ধরিল, আমার কবরী খুলিয়া গেল। ঢীঠ চোর নাগর হেম কৌটা পাইল. ধরিতে তাহাই ধরিল। নখাঘাতে বিদীর্ণ করিল। চপল চকোর চাঁদের ফান্দে পড়িল। জ্ঞানদাস রস বর্ণন করিতেছেন --- দুইজনেরই কাম পূর্ণ হইল।

এই পদটি বিদ্যাপতির ভণিতায়, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদ্গার, ৭৩২ নং পদসংখ্যা, ৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দিনান্তরে।
॥ ধানশী॥

সখি--- সে সব কহিতে লাজ।
যে করে রসিক-রাজ॥
আঙ্গিনা আওল সেহ।
হাম চললুঁ গেহ॥
ও ধরু আঁচর ওর।
ফুয়ল কবরি মোর॥
ঢীঠ নাগর চোর।
পাওল হেম-কটোর॥
ধরিতে ধয়ল তায়।
তোড়ল নখের ধায়॥
চকোর চপল চাঁদ।
পড়ল প্রেমের ফাঁদ॥
কবি বিদ্যাপতি ভাণ ।
পূরল দুহুঁক কাম॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^