কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সখীগণ মেলি বহু বচন কেল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২১৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি শ্রীশ্রীপদকল্পতরুতে ভণিতাহীন পদ এবং নিমানন্দদাস সংকলিত পদরসসার গ্রন্থে গোবিন্দদাসের ভণিতায় দেওয়া রয়েছে যা নীচে দেওয়া হলো।

মান
॥ ভূপালী॥

সখীগণ মেলি বহু বচন কেল।
মানিনী শুনি কছু উতর না দেল॥
কোপে কহয়ে শুন নাগর কান।
এতহুঁ করায়সি কাহে অপমান॥
কাহে তুহুঁ পুনঃপুন দগধসি মোয়।
যাহ চলি তুহুঁ যাহাঁ নিবসই সোয়॥
জ্ঞানদাস কহে শুন বিনোদিনি।
তুয়া লাগি মুগধ শ্যাম চিন্তামণি॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২৪০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ ভূপালী॥

সখীগণ মেলি বহু বচন কেল।
মানিনী শুনি কছু উতর না দেল॥
কোপে কহয়ে শুন নাগর কান।
এতহুঁ করায়সি কাহে অপমান॥
কাহে তুহুঁ পুনঃপুন দগধসি মোয়।
যাহ চলি তুহুঁ যাহাঁ নিবসই সোয়॥
জ্ঞানদাস কহে শুন বিনোদিনি।
তুয়া লাগি মুগধ শ্যাম চিন্তামণি॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ ভূপালী॥

সখীগণ মেলি বহু বচন কেল। মানিনী
শুনি কছু উতর না দেল॥ কোপে কহয়ে
শুন নাগর কান। এতহুঁ করায়সি কাহে
অপমান॥ কাহে তুহুঁ পুনঃ পুনঃ দগধসি
মোয়। যাহ চলি তুহুঁ যাহাঁ নিবসই সোয়॥
জ্ঞানদাস কহে শুন বিনোদিনি। তুয়া লাগি
মুগধ শ্যাম চিন্তামণি॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভূপালী॥

সখীগণ মেলি বহু বচন কেল।
মানিনী শুনি কছু উতর না দেল॥
কোপে কহয়ে শুন নাগর কান।
এতহুঁ করায়সি কাহে অপমান॥
কাহে তুহুঁ পুনঃপুন দগধসি মোয়।
যাহ চলি তুহুঁ যাহাঁ নিবসই সোয়॥
জ্ঞানদাস কহে শুন বিনোদিনি।
তুয়া লাগি মুগধ শ্যাম-চিন্তামণি॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৭৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখীগণ মেলি বহু বচন কেল।
মানিনী শুনি কছু উতর না দেল॥
কোপে কহয়ে শুন নাগর কান।
এতহুঁ করায়সি কাহে অপমান॥
কাহে তুহুঁ পুনপুন দগধসি মোয়।
যাহ চলি তুহুঁ যাঁহা নিবসই সোয়॥
জ্ঞানদাস কহে শুন বিনোদিনী।
তুয়া লাগি মুগধ শ্যাম চিন্তামনি॥

টীকা---
নিবসই সোয় --- সেই প্রতিপক্ষ নায়িকা চন্দ্রাবলী যেখানে আছে সেইখানে যাও।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৪২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ ভূপালী॥

সখীগণ মেলি বহু বচন কেল।
মানিনী শুনি কছু উতর না দেল॥
কোপে কহয়ে শুন নাগর কান।
এতহুঁ করায়সি কাহে অপমান॥
কাহে তুহুঁ পুনঃপুন দগধসি মোয়।
যাহ চলি তুহু যাহা নিবসই সোয়॥
জ্ঞানদাস কহে শুন বিনোদিনি।
তুয়া লাগি মুগধ শ্যাম-চিন্তামণি॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখার, ১২শ পল্লব, ধীরা ধীরা মধ্যা খণ্ডিতা, ৪২৮নং পদসংখ্যা, ২৭৯-পৃষ্ঠায় ভণিতাহীন পদ রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

সখিগণ মেলি বহু ভরছন কেল।
মানিনি শুনি কিছু উতর না দেল॥
কোপে কহয়ে শুন নাগর কান।
এতহুঁ করায়সি কাহে অপমান॥
কাঁহে তুহুঁ পুন পুন দগধসি মোয়।
যাহ চলি তুহুঁ যাহাঁ নিবসয়ে সোয়॥

সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের উপরোক্ত ভণিতাহীন পদটির পাঠান্তরের ৫। এ তিনি উল্লেখ করেন . . .
অতঃপর প-র-সা @ পুথিতে নিম্নলিখিত ভণিতা দৃষ্ট হয় ; যথা---
অতয়ে চলহ তুহুঁ যাহা নিজ বাস। ঝুকি কহত বেরি গোবিন্দদাস॥

@ - প-র-সা - নিমানন্দদাস সংকলিত পদরসসার পদ সংকলন গ্রন্থ। গ্রন্থটি আমরা হাতে পাইনি। এই বইটি সম্বন্ধে মিলনসাগরের নিমানন্দদাসের পদাবলীর পাতায় বিস্তারিত দেওয়া রয়েছে। সেই পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .

*********************
^^এই পাতার উপরে ফেরত^^