কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
যাহার লাগিয়া সকল ছাড়িনু সে কেনে বাসয়ে পর
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৭৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
যাহার লাগিয়া সকল ছাড়িনু সে কেনে বাসয়ে পর।
পিরিতি করিয়া কি জানি হইল সদাই অন্তরে জ্বর॥
সুজন কুজন না চিনে যে জন, তাহারে বলিব কি।
মরম বেদন যে জন জানয়ে, তাহারে পরাণ দি॥
প্রেম সায়রে একটি কমল রসের মাধুরি মাঝে।
প্রেম পরিমলে লুব্ধ ভ্রমরা ধাওল আপন কাজে॥
ভ্রমর জানই কমল মাধুরি তেই তারে হয় বশ।
রসিক জানই রসের চাতুরি অন্যে করে অপবশ॥
সোনার গাগরি যেন বিষে ভরি দুগ্ধে পুরিয়া তার মুখ।
বিচার না করি যে বা জন খায় পরিণামে পায়ে দুখ॥
জ্ঞানদাস কহে শুন গো সুন্দরি একথা বুঝিবে পাছে।
শ্যামবন্ধু সনে পিরিতি করিয়া কেবা কোথা ভাল আছে॥
মন্তব্য ---
চণ্ডীদাসের ভণিভায় এই পদটি সাহিত্য পরিষদের ২০৫৬ সংখ্যক পুথির চণ্ডীীদাসের চতুর্দ্দশপদাবলীর প্রথম, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ২৯১ সংখ্যক পুথি--- চণ্ডীদাসের একান্ন পদাবলীর ২৩, বরাহনগর ৬ সংখ্যক পুথির ২৪ সংখ্যক পদ এবং নীলরতনবাবুর ২৮৮ সংখ্যক পদরূপে পাওয়া যায়। ঐ সব আকরে প্রথম চরণ “সুজন কুজন যেজন না জানে” ইত্যাদি দিয়া। মৎসম্পাদিত চণ্ডীদাসের পদাবলী (সাহিত্য পরিষদ্ সং) পৃঃ ৭৪ দ্রষ্টব্য।
এই পদটি চণ্ডীদাসের ভণিতায় ১৩৬৭ বঙ্গাব্দে (১৯৬০ সালে) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “চণ্ডীদাসের পদাবলী”, ৭৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সই, কহিতে বাসিয়ে ডর।
যাহার লাগিয়া সব তেয়াগিলুঁ
সে কেনে বাসয়ে পর॥
সুজন কুজন যে জন না যানে
তাহারে বলিব কি।
অন্তর মরম যে জন জানয়ে
পরাণ বাঁটিয়া দি॥
কানুর পিরিতি বলিতে বলিতে
পরাণ ফাটিয়া উঠে।
শঙ্খ-বণিকের যেমতি করাতি
আসিতে যাইতে কাটে।
সোনার গাগরি যেন বিষ ভরি
দুধেতে পুরিল মুখ।
বিচার করিয়া যে জন না খায়
পরিণামে পায়ে দুখ॥
চণ্ডীদাস কয় শুনহ সুন্দরি
একথা বুঝিবে পাছে।
শ্যাম বন্ধু সনে পিরিতি করিঞা
কেবা কোথা ভাল আছে॥
যাহার লাগিয়া সব তেয়াগিলুঁ
সে কেনে বাসয়ে পর॥
সুজন কুজন যে জন না যানে
তাহারে বলিব কি।
অন্তর মরম যে জন জানয়ে
পরাণ বাঁটিয়া দি॥
কানুর পিরিতি বলিতে বলিতে
পরাণ ফাটিয়া উঠে।
শঙ্খ-বণিকের যেমতি করাতি
আসিতে যাইতে কাটে।
সোনার গাগরি যেন বিষ ভরি
দুধেতে পুরিল মুখ।
বিচার করিয়া যে জন না খায়
পরিণামে পায়ে দুখ॥
চণ্ডীদাস কয় শুনহ সুন্দরি
একথা বুঝিবে পাছে।
শ্যাম বন্ধু সনে পিরিতি করিঞা
কেবা কোথা ভাল আছে॥
এ পদটি ভণিতাহীন রূপে, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ৩য় শাখার, ১১শ পল্লব, আক্ষেপানুরাগ, ৯৫৭নং পদসংখ্যা, ১৮১-পৃষ্ঠায় এই ভাবে দেওয়া রয়েছে।
সখি আর কি কহিতে ডর।
যাহার লাগিয়া সব তেয়াগিলুঁ
সে কেনে বাসয়ে পর॥
সুজন কুজন যে জন না যানে
তাহারে কহিব কি।
অন্তর বাহির যে জন জানয়ে
তাহারে পরাণ দি॥
কানুর পিরিতি কহিতে শুনিতে
পরাণ ফাটিয়া উঠে।
শঙ্খ-বণিকের করাত যেমন
আসিতে যাইতে কাটে।
*********************
যাহার লাগিয়া সব তেয়াগিলুঁ
সে কেনে বাসয়ে পর॥
সুজন কুজন যে জন না যানে
তাহারে কহিব কি।
অন্তর বাহির যে জন জানয়ে
তাহারে পরাণ দি॥
কানুর পিরিতি কহিতে শুনিতে
পরাণ ফাটিয়া উঠে।
শঙ্খ-বণিকের করাত যেমন
আসিতে যাইতে কাটে।
*********************