কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
হেদেহে নিলজ কানাই, না করিয়ো এতেক চতুরালি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৭৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
হেদেহে নিলজ কানাই, না করিয়ো এতেক চতুরালি।
যে না জানে মানসতা তার কাছে কহ কথা
মোর কাছে বেকত সকলি॥
বেড়াইলা গোরু লইয়া সে লাজ ফেলিলা ধুয়া
এবে হলা দানী মহাশয়।
কদম তলাতে থনা রাজপথ কর মানা
দিনে দিনে বাড়ল বিষয়॥
আন্ধার বরণ কালো গো ভূমিতে না পড়ে পা
কুলবধূ সনে পরিহাস।
এরূপ নিরখিয়া আপনারে চাও দেখি
আই আই লাজ নাহি বাস॥
মাতা তোমার যশোদা তার মুখে নাহি রা
নন্দঘোষ অকলঙ্ক নিধি।
জনমি তাহার বংশে কাজ কর জিনি কংসে
কুবুদ্ধি১ তোমারে দিলেক বিধি॥
একহি নগরে ঘর দেখাশুনা আট পহর
তিল আধ আখে নাহি লাজ।
জ্ঞানদাসেতে কয়২ রাজেরে না কর ভয়
এ দেশে বসতি নাহি কাজ॥
যে না জানে মানসতা তার কাছে কহ কথা
মোর কাছে বেকত সকলি॥
বেড়াইলা গোরু লইয়া সে লাজ ফেলিলা ধুয়া
এবে হলা দানী মহাশয়।
কদম তলাতে থনা রাজপথ কর মানা
দিনে দিনে বাড়ল বিষয়॥
আন্ধার বরণ কালো গো ভূমিতে না পড়ে পা
কুলবধূ সনে পরিহাস।
এরূপ নিরখিয়া আপনারে চাও দেখি
আই আই লাজ নাহি বাস॥
মাতা তোমার যশোদা তার মুখে নাহি রা
নন্দঘোষ অকলঙ্ক নিধি।
জনমি তাহার বংশে কাজ কর জিনি কংসে
কুবুদ্ধি১ তোমারে দিলেক বিধি॥
একহি নগরে ঘর দেখাশুনা আট পহর
তিল আধ আখে নাহি লাজ।
জ্ঞানদাসেতে কয়২ রাজেরে না কর ভয়
এ দেশে বসতি নাহি কাজ॥
পাঠান্তর – তরু (পদকল্পতরু)
(১) এ বুদ্ধি। (২) রায়শেখরে কয়, রাজেরে না কর ভয় --- তরু, বংশীবদনে কয় --- পদরসসারের পুঁথি ১৮২৭ সংখ্যক পদ।
পদকল্পতরুর ‘ঘ’ পুথিতে --- জ্ঞানদাসেতে কয় ভনিতা আছে।
টীকা---
মানসতা --- মানুষতা --- ভদ্রলোকের মতন ব্যবহার।
থানা ---স্থান, আড্ডা।
আপনারে চাও দেখি --- একবার আমার রূপ দেখিয়া নিজের রূপের দিকে তাকাইয়া দেখ কি আকাশ পাতাল তফাৎ।
কাজকর জিনি কংসে --- এমন কাজ কর যে কংসকেও হারাইয়া দাও।
এই পদটি রায় শেখরের ভণিতায়, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ৩য় শাখার, ২৫শ পল্লব, দান-লীলা, ১৩৭৭নং পদসংখ্যা, ৩৬১-পৃষ্ঠায় এই ভাবে দেওয়া রয়েছে।
মানসতা --- মানুষতা --- ভদ্রলোকের মতন ব্যবহার।
থানা ---স্থান, আড্ডা।
আপনারে চাও দেখি --- একবার আমার রূপ দেখিয়া নিজের রূপের দিকে তাকাইয়া দেখ কি আকাশ পাতাল তফাৎ।
কাজকর জিনি কংসে --- এমন কাজ কর যে কংসকেও হারাইয়া দাও।
এই পদটি রায় শেখরের ভণিতায়, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ৩য় শাখার, ২৫শ পল্লব, দান-লীলা, ১৩৭৭নং পদসংখ্যা, ৩৬১-পৃষ্ঠায় এই ভাবে দেওয়া রয়েছে।
হেদেহে নিলজ কানাই না কর এতেক চতুরালী।
যে না জানে মানসতা তার আগে কহ কথা
মোর আগে বেকত সকলি॥ ধ্রু॥
বেড়াইলা গরু লৈয়া সে লাজ ফেলিলা ধুইয়া
এবে হৈলা দানী মহাশয়।
কদম্ব-তলায় থানা রাজপথ কর মানা
দিনে দিনে বাড়িল বিষয়॥
আন্ধার-বরণ কালো গো ভূমেতে না পড়ে পা
কুল-বধূ সনে পরিহাস।
এ রূপ নিরখিয় আপনাকে চাও দেখি
আই আই লাজ নাহি বাস॥
মা তোমার যশোদা তার মুখে নাহি রা
নন্দ ঘোষ অকলঙ্ক নিধি।
জনমিয়া তার বংশে কাজ কর জিনি কংসে
এ বুদ্ধি তোমারে দিল বিধি॥
একই নগরে ঘর দেখা শুনা আট পর
তিল আধ নাহি আঁখি-লাজ।
রায় শেখরে কয় রাজারে না করে ভয়
এ দেশে বসতি কিবা কাজ॥
*********************
যে না জানে মানসতা তার আগে কহ কথা
মোর আগে বেকত সকলি॥ ধ্রু॥
বেড়াইলা গরু লৈয়া সে লাজ ফেলিলা ধুইয়া
এবে হৈলা দানী মহাশয়।
কদম্ব-তলায় থানা রাজপথ কর মানা
দিনে দিনে বাড়িল বিষয়॥
আন্ধার-বরণ কালো গো ভূমেতে না পড়ে পা
কুল-বধূ সনে পরিহাস।
এ রূপ নিরখিয় আপনাকে চাও দেখি
আই আই লাজ নাহি বাস॥
মা তোমার যশোদা তার মুখে নাহি রা
নন্দ ঘোষ অকলঙ্ক নিধি।
জনমিয়া তার বংশে কাজ কর জিনি কংসে
এ বুদ্ধি তোমারে দিল বিধি॥
একই নগরে ঘর দেখা শুনা আট পর
তিল আধ নাহি আঁখি-লাজ।
রায় শেখরে কয় রাজারে না করে ভয়
এ দেশে বসতি কিবা কাজ॥
*********************
