কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
লাখ বাণ কাঞ্চন জিনি
লাখ বান কাঞ্চন জিনি

কবি জ্ঞানদাস
এই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড এর ৪৪৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রূপানুরাগ
শ্রীগৌরচন্দ্র
॥ সুহই - ধড়া বা বড় দশকুশী॥

লাখ বাণ কাঞ্চন জিনি।
প্রেমে অঙ্গ ঢর ঢর মুঞি যাঙ নিছনি॥
কি ছার শরদ কোটি শশী।
জগত করিল আলো গোরামুখের হাসি॥
ভাঙ গঞ্জে মদন ধানুকি।
কুলবতী উনমত কৈলে দুটি আঁখি॥
মদন-বিজই দোলে মালা।
ইথে কি পরাণে বাঁচে কামিনী অবলা॥
নিশি দিশি শশী ষোলকলা।
জ্ঞানদাসেতে কহে মজিল অবলা॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, সন্দিগ্ধ, ২৮২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

লাখ বান কাঞ্চন জিনি।
প্রেমে অঙ্গ ঢর ঢর মুঞি যাঙ নিছনি॥
কি ছার শরদ কোটি শশী।
জগত করিল আলো গোরা মুখের হাসি॥
ভাঙ গঞ্জে মদন ধানুকি।
কুলবতী উনমত কৈলে দুটি আঁখি॥
মদন বিজই দোলে মালা।
ইথে কি পরাণে বাঁচে কামিনী অবলা॥
নিশি দিশি শশী ষোলকলা।
জ্ঞানদাসেতে কহে মজিল অবলা॥

টীকা--- পদকল্পতরু ( ২৬৭ ) এবং পদামৃতসমুদ্রে ( ৩১ ) ধৃত ‘পামরি গোবিন্দদাস’ ( গোবিন্দদাস চক্রবর্ত্তী ) কৃত পদের কয়েকটি চরণের সহিত এই পদের সাদৃশ্য দেখা যায় ---- যথা--

লাখবাণ কাঞ্চন জিনি।
রসে ঢরঢর গোরা অঙ্গের মুজাঙ নিছনি।
কি কাজ শরদ কোটি শশী।
জগত করিলে আলা গোরা মুখের হাসি।

শেষ দুইটি চরণ পদকল্পতরু এবং পদামৃত সমুদ্রে নাই, কিন্তু পদরসসারের পুঁথিতে আছে---

নিশি দিশি শশী ষোলকলা।
গোবিন্দদাস চিতে মজিল অবলা।

ই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কন্যা অপর্ণা রায় সম্পাদিত “কীর্ত্তন পদাবলী” বৈষ্ণব পদ সংকলনের ১২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

তদুচিত গৌরচন্দ্রিকা
॥ সুহই - বড় বা মধ্যম দশকুশী বা ধরাতাল॥

লাখবাণ কাঞ্চন জিনি।
প্রেমে অঙ্গ ঢর ঢর মুঞি যাঙ নিছনি॥
কি ছার শরদ কোটি শশী।
জগত করিল আলো গোরা-মুখের হাসি॥
ভাঙ গঞ্জে মদন ধানুকি।
কুলবতী উনমত কৈলে দুটি আঁখি॥
মদন বিজই দোলে মালা।
ইথে কি পরাণে বাঁচে কামিনী অবলা॥
নিশি দিশি শশী ষোল কলা।
জ্ঞানদাসেতে কহে মুনির মন ভোলা॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^