কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
এ সখি এ সখি বুঝই না পারি
রস-পরসঙ্গ শুনই সুখ পাব
কি কহব মাধব বুঝই না পারি

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ৪১১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ
সখীং প্রতি শ্রীকৃষ্ণবাক্যং---
॥ বালা ধানশ্রী॥

এ সখি! এ সখি! বুঝই না পারি।   কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥ ধ্রু॥
রস-পরসঙ্গ শুনই সুখ পাব।   রসবতী-সঙ্গ ছোড়ি নাহি যাব॥
আধ আধ চাহি যাই পদ আধা।   রস-পরসঙ্গ শুনই বহু সাধা॥
হামারা দুইজন পথে একু মেলি।   সো আনজন সঞে করু আন খেলি॥
যব কছু পুছয়ে উতর না পাব।   অধরক পাশ হাস পশিযাব॥
ঐছন রমণী দৈব দেল সঙ্গ।   বিহি উদগীম চাহি দিল ভঙ্গ॥
উহ সে লাজবশ হামারিও লাজ।   জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ী॥

এ সখি এ সখি বুঝই না পারি।
কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥ ধ্রু
রস পরসঙ্গ শুনই সুখ পায়।
রসবতী সঙ্গ ছোড়ি নাহি যায়॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রস পরসঙ্গে শুনই বহু সাধা॥
হামারা দুহুঁ জন পথে একু মেলি।
সুজান জন সঞে করু আন কেলি॥
যব কছু পুছয়ে উতর না পাব।
অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈবে দেল সঙ্গ।
বিহি উদগীম চাহি দিল ভঙ্গ॥
উহসে লাজ বশ হামার ত লাজ।
জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৭৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়কের পূর্ব্বরাগ
॥ বরাড়ী॥

এ সখি এ সখি বুঝই না পারি।
কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥
রস পরসঙ্গ শুনই সুখ পায়।
রসবতী সঙ্গ ছোড়ি নাহি যায়॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রস পরসঙ্গে শুনই বহু সাধা॥
হামরা দুহুঁ জন পথে একু মেলি।
সুজান জন সঞে করু আন কেলি॥
যব কছু পূছয়ে উতর না পাব।
অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈবে ভেল সঙ্গ।
বিহি উদগীম চাহি দিল ভঙ্গ॥
উহসে লাজ বশ হামার ত লাজ।
জ্ঞানদাস কহে দূরে রহু কাজ॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১২৭ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নায়কের পূর্ব্বরাগ
॥ বরাড়ী॥

এ সখি এ সখি বুঝই না পারি। কিয়ে
ধনী বালা কিয়ে বরনারী॥ রস পরসঙ্গ
শুনই সুখ পায়। রসবতী সঙ্গ ছোড়ি নাহি
যায়॥ আধ আধ চাহি যাই পদ আধা। রস
পরসঙ্গে শুনই বহু সাধা॥ হামারা দুহুঁ জন
পথে একু মেলি। সুজান জন সঞে করু
আন কেলি॥ যব কছু পুছয়ে উতর না
পাব। অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈবে দেল সঙ্গ। বিহি উদগীম
চাহি দিল ভঙ্গ॥ উহসে লাজ বশ হামার
ত লাজ। জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৮৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ।
॥ বরাড়ী॥

এ সখি এ সখি বুঝই না পারি।
কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥
রস পরসঙ্গ শুনই সুখ পায়।
রসবতী সঙ্গ ছোড়ি নাহি যায়॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রস পরসঙ্গে শুনই বহু সাধা॥
হামারা দুহুঁ জন পথে একু মেলি।
সুজান জন সঞে করু আন কেলি॥
যব কছু পুছয়ে উতর না পাব।
অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈবে দেল সঙ্গ।
বিহি উদগীম চাহি দিল ভঙ্গ॥
উহাকে লাজ বল হামার ত লাজ।
জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

ই পদটি ১৯৪০ সালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য-বত্ন দ্বারা পরিদৃষ্ট ও সংশোধিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের ২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কি কহব মাধব বুঝই না পারি।
কিয়ে ধনী বালা, কিয়ে বরনারী॥
রস-পরসঙ্গ শুনই সুখ পাব।
রসবতী-সঙ্গ ছোড়ি নাহি যাব॥
আধ আধ চাহি’ যাই পদ আধা।
রস-পরসঙ্গ শুনই বহু সাধা॥
হামরা দুইজনে পথে একু মেলি।
সো আন জন সঞে করু আন খেলি॥
যব কিছু পুছিয়ে, উতর না পাব।
অধরক পাশে হাসি পশি’ যাব॥
ঐছন রমণী দৈব দিল সঙ্গ।
আনে উদগীম চাহি’ দিল ভঙ্গ॥
বালা সে লাজবশ হামারিয়ো লাজ।
জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীরাধার বাল্যলীলা, বয়ঃসন্ধি ও পূর্বরাগ, ৩৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দূতীর উক্তি
॥ ধানশী॥

রস-পরসঙ্গ শুনই সুখ পাব।
রসবতী-সঙ্গ ছোড়ি নাহি যাব॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রস-পরসঙ্গ শুনই বহু সাধা॥
কি কহব মাধব বুঝই না পারি।
কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥ ধ্রু॥
হামরা দুরজনে পথে একু মেলি।
সো আন জন সঞে করু আন খেলি॥
যব কিছু পুছিয়ে উতর নাহি পাব।
অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈব দিল সঙ্গ।
আনে উদ্ গীম চাহি দিল ভঙ্গ॥
বালা সে লাজবশ হামারিয়ো লাজ।
জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, শ্রীরাধার বাল্যলীলা, বয়ঃসন্ধি ও পূর্বরাগ, ৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের প্রতি দূতীর উক্তি
॥ ধানশী॥

রস-পরসঙ্গ শুনই সুখ পাব। রসবতী-সঙ্গ ছোড়ি নাহি যাব॥
আধ আধ চাহি যাই পদ আধা। রস-পরসঙ্গ শুনই বহু সাধা॥
কি কহব মাধব বুঝই না পারি। কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥ ধ্রু॥
হামরা দুয়জনে পথে একু মেলি। সো আন জন সঞে করু আন খেলি॥
যব কিছু পুছিয়ে উতর নাহি পাব। অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈব দিল সঙ্গ। আনে উদ্ গীম চাহি দিল ভঙ্গ॥
বালা সে লাজবশ হামারিয়ো লাজ। জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

টীকা---
পদকল্পতরুর ৭৯ সংখ্যক পদ। পদকল্পতরুতে ভণিতা নাই।
---হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

এ সখি! এ সখি! বুঝই না পারি।
কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥
রস পরসঙ্গ শুনই সুখ পাব।
রসবতী সঙ্গ ছোড়ি নাহি যাব॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রস-পরসঙ্গ শুনই বহু সাধা॥
হামরা দুহুজন পথে একু মেলি।
সো আনজন সঞে করু আন খেলি॥
যব কছু পুছয়ে উতর না পাব।
অধরক পাশ হাস পশিয়াব॥
ঐছন রমণী দৈব দেল সঙ্গ।
বিহি উদগীম চাহি দিল ভঙ্গ॥
উহ সে লাজবশ হামারিও লাজ।
জ্ঞানদাস কহে দূরে রহু কাজ॥

টীকা ---
বয়ঃসন্ধি অবস্থার নায়িকার সখীরা বলিতেছেন --- বুঝিতে পারি না সুন্দরী বালিকা কি নারী। সে রসের কথা শুনিয়া সুখ পায় এবং রসবতীর সঙ্গ ছাড়িতে চাহে না। সে অল্প অল্প দৃষ্টিক্ষেপ করিয়া আধপদ (একটুমাত্র) আগাইয়া যায়, (কিন্তু বেশীদূর যাইতে পারে না), কেননা তাহার রসপ্রবাহ শুনিতে বড় সাধ। আমরা দুইজন পথে একত্রে মেলামিশা করি, সে তখন অন্যজনের সঙ্গে অন্য খেলা করে। যদি তাহাকে কিছু জিজ্ঞাসা করা যায় তো উত্তর পাওয়া যায় না, শুধু অধরে একটু হাসি খেলিয়া যায়। ঐরূপ রমণী দৈববলে পাইলাম। বিধাতা উদ্গ্রীব দেখিয়া সে ভঙ্গ দিল। সে লজ্জার বশ, সেটা আমাদেবই লজ্জার কথা। জানদাস বলেন এমন অবস্থায় কাজ দুরেই থাকে।

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ১ম শাখা, ৪র্থ পল্লব, ৭৯-সংখ্যক, ৬০-পৃষ্ঠায় ভণিতাহীন পদের প্রথম পংক্তি "কি কহব মাধব বুঝই না পারি" যা এই পদের ধ্রু পংক্তি। সেই পদেরই ৩য় পংক্তি থেকে এই ভণিতাহীন পদটি শুরু হয়। ভণিতার শেষ দুটি পংক্তি নেই। পদটি আমরা নীচে তুলে দিলাম। ---মিলন সেনগুপ্ত॥ মিলনসাগর॥

পদকল্পতরুর ১ম খণ্ড, ১ম শাখা, ৪র্থ পল্লব, ৭৯ সংখ্যক, ৬০-পৃষ্ঠায় ভণিতাহীন পদ . . . সখ্যুক্তিঃ।
বয়ঃসন্ধি-রূপং যথা।

কি কহব মাধব বুঝই না পারি।
কিয়ে ধনি বালা কিয়ে বরনারী॥
রস-পরসঙ্গ শুনই সুখ পাব।
রসবতী-সঙ্গ ছোড়ি নাহি যাব॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রস-পরসঙ্গ শুনই বহু সাধা॥
হামরা দুই জনে পথে একু মেলি।
সো আন জন সঞে করু আন খেলি॥
যব কছু পূছিয়ে উতর না পাব।
অধরক পাশে হাসি পশি যাব॥
ঐছন হেরি দৈব ভেল সঙ্গ।
বিহি উদগীম চাহি দিল ভঙ্গ॥

পরোক্ত শ্রীশ্রীপদকল্পতরুর ৭৯-সংখ্যক পদের প্রথম পংক্তি "কি কহব মাধব বুঝই না পারি", ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২০১-পৃষ্ঠায় "এ সখি এ সখি বুঝই না পারি" এইরূপে দেওয়া রয়েছে। এখানে জ্ঞানদাসের ভণিতার শেষ দুটি কলিও দেওয়া রয়েছে।

॥ বরাড়ী॥

এ সখি এ সখি বুঝই না পারি।
কিয়ে ধনি বালা কিয়ে বরনারী॥
রস পরসঙ্গ শুনই সুখ পায়।
রসবতী সঙ্গ ছোড়ি নাহি যায়॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রস পরসঙ্গে শুনই বহু সাধা॥
হামরা দুহুঁ জন পথে একু মেলি।
সুজান জন সঞে করু আন কেলি॥
যব কছু পূছয়ে উতর না পাব।
অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈবে ভেল সঙ্গ।
বিহি উদগীম চাহি দিল ভঙ্গ॥
উহাকে লাজ বল হামার ত লাজ।
জ্ঞানদাস কহে দূরে রহু কাজ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসপরসঙ্গ শুনই সুখ পাব।
রসবতীসঙ্গ ছোড়ি নাহি যাব॥
আধ আধ চাহি যাই পদ আধা।
রসপরসঙ্গ শুনই বহু সাধা॥
কি কহব মাধব বুঝই না পারি।
কিয়ে ধনী বালা কিয়ে বরনারী॥
হামরা দুয়জনে পথে একু মেলি।
সো আন জন সঞে করু আন খেলি॥
যব কিছু পুছিয়ে উতর নাহি পাব।
অধরক পাশ হাস পশি যাব॥
ঐছন রমণী দৈব দিল সঙ্গ।
আনে উদ্ গীম চাহি দিল ভঙ্গ॥
বালা সে লাজবশ হামারিয়ো লাজ।
জ্ঞানদাস কহ দূরে রহু কাজ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^