কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
তরু অবলম্বন কে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ী॥

তরু অবলম্বন কে।
হৃদয় নিহিত     মণি মাল বিরাজিত,
সুন্দর শ্যামর দে॥ ধ্রু
নব কুবলয় দল,     কিয়ে অতসি ফুল,
নীল মুকুর মণি আভা।
কিয়ে দলিতাঞ্জন,     কিয়ে নব ঘন,
বরণে না পায়হ শোভা॥
কুসুমিত চিকুর     বলিত বর বরিহা,
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ,     মলয়জ তিলক,
চাঁদ উয়ল ঘন মালে॥
কোটিইন্দু জিনি,     বয়ন মনোহর,
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত,     ওরূপ অবিরত,
ভাবিতে যাউ মোর কাল॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৮২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোপালের রূপ।
॥ বরাড়ী॥

তরু অবলম্বন কে।
হৃদয় নিহিত     মণি মাল বিরাজিত,
সুন্দর শ্যামর দে॥
নব কুবলয় দল,     কিয়ে অতসী ফুল,
নীল মুকুর মণি আভা।
কিয়ে দলিতাঞ্জন,     কিয়ে নব ঘন,
বরণে না পায়হ শোভা॥
কুসুমিত চিকুর     বলিত বর বরিহা,
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ,     মলয়জ তিলক,
চাঁদ উয়ল ঘন মালে॥
কোটিইন্দু জিনি,     বয়ন মনোহর,
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত,     ওরূপ অবিরত,
ভাবিতে যাউ মোর কাল॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোপালের রূপ।
॥ বরাড়ী॥

তরু অবলম্বন কে। হৃদয় নিহিত মণি,
মাল বিরাজিত, সুন্দর শ্যামর দে॥ নব কুব-
লয় দল, কিয়ে অতসী ফুল, নীল মুকুর মণি
আভা। কিয়ে দলিতাঞ্জন, কিয়ে নব ঘন,
বরণে না পায়হ শোভা॥ কুসুমিত চিকুর,
বলিত বর বরিহা, চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ, মলয়জ তিলক, চাঁদ
উয়ল ঘন মালে॥ কোটিইন্দু জিনি, বয়ন
মনোহর, অধরে মুরলী রসাল। জ্ঞানদাস
চিত, ওরূপ অবিরত, ভাবিতে যাউ মোর
কাল॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ১৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধা
॥ বরাড়ী॥

তরু অবলম্বন কে।
হৃদয়-নিহিত-মণি,     মাল বিরাজিত,
সুন্দর শ্যামর দে॥
নব কুবলয়দল,     কিয়ে অতসী ফুল,
নীল মুকুর মণি আভা।
কিয়ে দলিতাঞ্জন,     কিয়ে নব ঘন,
বরণে না পায়হ শোভা॥
কুসুমিত চিকুর,     বলিত বর বরিহা,
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ,     মলয়জ-তিলক,
চাঁদ উয়ল ঘনমালে॥
কোটি ইন্দু জিনি,     বয়ন মনোহর,
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত,     ওরূপ অবিরত,
ভাবিতে যাউ মোর কাল॥

ই পদটি ১৩১৭ বঙ্গাব্দে (১৯১০ সালে) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ১ম খণ্ড এর ১৬৫ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধিকার পূর্ব্বরাগ
॥ বরাড়ী - মধ্যম একতালা॥

তরু অবলম্বন কে,
হৃদয়-নিহিত-মণি-     মাল বিরাজিত
সুন্দর শ্যামর দে॥
নব কুবলয়দল     কিয়ে অতসী ফুল
নীল মুকুর-মণি-আভা।
কিয়ে দলিতাঞ্জন     কিয়ে রূপ নব ঘন
বরণে না পাওই শোভা॥
কুসুমিত চিকুর-     বলিত বর-বরিহা
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ     মলয়জ-তিলক
চাঁদ উয়ল ঘন-মালে॥
কোটি ইন্দু জিনি     বয়ান মনোহর
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস-চিত     ও রূপ অবিরত
ভাবিতে যাউ মোর কাল॥

ই পদটি ১৩৩১ বঙ্গাব্দে (১৯২৪ সালে) প্রকাশিত দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত “বৈষ্ণব-গীতাঞ্জলি” গ্রন্থের, রাধার পূর্ব্ব-রাগ, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ি॥

তরু-অবলম্বন কে।
হৃদয়-নিহিত-মণি     মাল বিরাজিত
সুন্দর শ্যামর দে॥
নব কুবলয়দল     কিয়ে অতসী ফুল
নীল মুকুর মণি আভা।
কিয়ে দলিতাঞ্জন     কিয়ে রূপ নব ঘন
বরণে না পাওই শোভা॥
কুসুমিত চিকুর     বলিত বর বরিহা
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ     মলয়জ তিলক
চাঁদ উয়ল ঘনমালে॥
কোটি ইন্দু জিনি     বয়ান মনোহর
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত     ও রূপ অবিরত
ভাবিতে যাউ মোর কাল॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৭৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সাক্ষাৎদর্শন
॥ বরাড়ী॥

তরু অবলম্বন কে।
হৃদয় নিহিত মণি-     মাল বিরাজিত
শ্যামল সুন্দর দে॥
নব কুবলয়দল     কিয়ে অতসী ফুল
নীলমণি মুকুর আভা।
কিয়ে দলিতাঞ্জন     কিয়ে রূপ নবঘন
বরণি না পারই শোভা॥
কুসুমিত চিকুর     বলিত বর বরিহা
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ     মলয়জ তিলক
চাঁদ উয়ল ঘনমালে॥
কোটি ইন্দু জিনি     বয়ান মনোহর
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত     ওরূপ অবিরত
ভাবিতে যাউ মোর কাল॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ী॥

তরু অবলম্বন কে।
হৃদয়-নিহিত মণি-   মাল বিরাজিত   সুন্দর শ্যামর দে॥
নব কুবলয়দল   কিয়ে অতসী ফুল   নীলমণি- মুকুর-আভা।
কিয়ে দলিতাঞ্জন   কিয়ে রূপ নবঘন   বরণি না পারই শোভা॥
কুসুমিত চিকুর   বলিত বর বরিহা   চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ   মলয়জ তীলক   চাঁদ উয়ল ঘনমালে॥
কোটি ইন্দু জিনি   বয়ন মনোহর   অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত   ওরূপ অবিরত   ভাবিতে যাউ মোর কাল॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৬৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তরু অবলম্বন কে।
হৃদয় নিহিত মণি-     মাল বিরাজিত
শ্যামল সুন্দর দে॥
নব কুবলয়দল     কিয়ে অতসী ফুল
নীলমণি মুকুর আভা।
কিয়ে দলিতাঞ্জন     কিয়ে রূপ নবঘন
বরণি না পারই শোভা॥
কুসুমিত চিকুর     বলিত বর বরিহা
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ     মলয়জ তিলক
চাঁদ উয়ল ঘনমালে॥
কোটি ইন্দু জিনি     বয়ান মনোহর
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত     ওরূপ অবিরত
ভাবিতে যাউ মোর কাল॥

টীকা ---
হৃদয়নিহিত মণি ইত্যাদি --- বুকে মণিমালা লাগিয়া শোভা পাইতেছে। তাহার সুন্দর শ্যামলবর্ণ দেহ, তাহার কান্তির সঙ্গে নব প্রস্ফুটিত নীলোৎপলসমূহ, কিন্বা অতসী ফল, অথবা নীলমণির দর্পণের বা দলিতাঞ্জনের, বা নবীন মেঘের তুলনা করা যায়। একসঙ্গে কবি পাঁচটি উপমা দিয়াছেন।

আর এক অপরূপ --- আর এক 'অপূর্ব্ব ব্যাপার --- তাঁহার কপালে চন্দনের তিলক দেখিয়া মনে হয় যেন মেঘের মালার উপর চাঁদ উদঠিয়াছে।

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২২ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তরু অবলম্বন কে।
হৃদয় নিহিত মণিমাল বিরাজিত
        শ্যামল সুন্দর দে॥
নব কুবলয়দল কিয়ে অতসী ফুল
        নীলমণি মুকুর আভা।
কিয়ে দলিতাঞ্জন কিয়ে রূপ নবঘন
        বরণি না পারই শোভা॥
কুসুমিত চিকুর বলিত বর বরিহা
        চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ মলয়জ তিলক
        চাঁদ উয়ল ঘনমালে॥
কোটি ইন্দু জিনি বয়ান মনোহর
        অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত ওরূপ অবিরত
        ভাবিতে যাউ মোর কাল॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^