কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।

|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
সখী সহ রাজিত এক জনি
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৫৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
সখী সহ রাজিত এক জনি।
জল সুতাকো সুত তা সুতকো সুত তা সুত ভক বদনী।
তমঃ রিপু সুত, ভ্রাতা পিতঃবাহন তা অরি কটি যৌবনী।
মীন সুতা সুত, তা সুত নাসা, তা পর জড়িত মণি॥
কনক খম্ব পর, লসত কঞ্চুকি, নাচত ঢরত ফণি।
জ্ঞানদাস কহে, একল রাধিকা, গোকুল চন্দ্র ধনী॥
এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জল সুতাকো সুত তা সুতকো
সুত তা সুত ভক বদনী॥
তমঃ রিপু সুত, ভ্রাতা পিতঃ বাহন
তা অরি কটি যৌবনী॥
মীন সুতা সুত, তা সুত নাসা,
তা পর জড়িত মণি॥
কনক খম্ব পর, লসত কঞ্চুকি,
নাচত ঢরত ফণি।
জ্ঞানদাস কহে, একল রাধিকা,
গোকুল চন্দ্র ধনী॥
জল সুতাকো সুত তা সুতকো
সুত তা সুত ভক বদনী॥
তমঃ রিপু সুত, ভ্রাতা পিতঃ বাহন
তা অরি কটি যৌবনী॥
মীন সুতা সুত, তা সুত নাসা,
তা পর জড়িত মণি॥
কনক খম্ব পর, লসত কঞ্চুকি,
নাচত ঢরত ফণি।
জ্ঞানদাস কহে, একল রাধিকা,
গোকুল চন্দ্র ধনী॥
টীকা ---
এটি হেঁয়ালি আকারে শ্রীরাধার রূপ বর্ণনা। তিনি সখীর সহিত যেন এক হইয়া বিরাজিত আছেন।
জল সুতাকে ইত্যাদি --- জলের সুতা পদ্ম, তাহার সুত পদ্মযোনি ব্রহ্মা, ব্রহ্মার সুত মারিচি, তাহার পুত্র রাহু, তাহার ভক অর্থাৎ ভক্ষ্য যে চন্দ্র, তাহার মতন বদন যাঁহার। তমঃ রিপু সুত ইত্যাদি --- তমের শক্র সূর্য্য, তাহার পুত্র সুগ্রীব। তাহার ভ্রাতা বালী, তাহার পিতা ইন্দ্র, ইন্দ্রের বাহন ঐরাবত, তাহার অরি সিংহ, সেই সিংহের ন্যায় যাঁহার কটিদেশ।
মীন সুতা সুত ইত্যাদি --- মীনসুতা মৎসগন্ধা তাঁহার সুত ব্যাসদেব, তাঁহার সুত শুক, সেই শুকের (শুকপক্ষীর) ন্যায় নাসা যাহার। নাসার উপর মণি জড়িত রহিয়াছে। কনক খম্বপর ইত্যাদি --- সোনার খাম্বা (দণ্ড)র মত দেহের উপর কাঁচুলি শোভা পাইতেছে। তাহার উপর ফণিসদৃশ বেণী ঝুলিতেছে। জ্ঞানদাস বলিতেছেন একলা রাধিকাই গোকুলের চন্দ্রস্বরূপিণী সুন্দরী।
*********************