কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
একে সে মোহন যমুনার কূল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি বলরাম দাসের ভণিতায় শ্রীশ্রীপদকল্পতরুতে দেওয়া রয়েছে যা নীচে দেওয়া রয়েছে।

॥ মায়ূর॥

একে সে মোহন যমুনার কূল,
আর সে কেলি কদম্বের মূল,
আর সে বিবিধ ফুটল ফুল,
        আর সে শারদ যামিনী।

ভ্রমরা ভ্রমরী করত রব,
পিক কুহু কুহু করত রাব,
সঙ্গিনী রঙ্গিণী মধুর বোললি,
        বিবিধ রাগ গায়নী॥

বয়স কিশোর মোহন ঠাম,
নিরখি মূরছি পতত কাম,
সজল জলদ শ্যাম ধাম,
        পিঙল বসন দামিনী।
শাঙল ধবল কালিম গোরী,
বিবিধ বসন বোলি কিশোরী,
নাচত গায়ত বলে বিজোরি,
        সবহুঁ বরজ কামিনী॥
বিশাল পিনাক ভাল,
সপ্তসূর বাজত তাল,
এসব রস মণ্ডল,
        মন্দিরা ডম্বু কেলি কতহুঁ গায়নী॥
নূপুর ঘুঙ্গর মধুর বোল,
ঝন নন টন লোল,
হাসি হাসি কেহ করত কোল,
        ভালি ভালি বোলনী ।
জ্ঞানদাস পড়ত তাল,
গায়ত মধুর অতি রসাল,
গুণত ভুলত জগত উমত
        হৃদয় পুতলী দোলনী॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২১১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ মায়ূর॥

একে সে মোহন যমুনার কূল,
আর সে কেলি কদম্বের মূল,
আর সে বিবিধ ফুটল ফুল,
আর সে শারদ যামিনী।
ভ্রমরা ভ্রমরী করত রব,
পিক কুহু কুহু করত রাব,
সঙ্গিনী রঙ্গিণী মধুর বোললি,
বিবিধ রাগ গায়নী॥
বয়স কিশোর মোহন ঠাম,
নিরখি মূরছি পতত কাম,
সজল জলদ শ্যাম ধাম,
পিঙল বসন দামিনী।
শাঙল ধবল কালিম গোরী,
বিবিধ বসন বোলি কিশোরী,
নাচত গায়ত বলে বিজোরি,
সবহুঁ বরজ কামিনী॥
বিশাল পিনাক ভাল,
সপ্তসূর বাজত তাল,
এসব রস মণ্ডল,
মন্দিরা ডম্বু কেলি কতহুঁ গায়নী॥
নূপুর ঘুঙ্গর মধুর বোল,
ঝন নন টন লোল,
হাসি হাসি কেহ করত কোল,
ভালি ভালি বোলনী ।
জ্ঞানদাস পড়ত তাল,
গায়ত মধুর অতি রসাল,
গুণত ভুলত জগত উমত
হৃদয় পুতলী দোলনী॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৫১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ মায়ূর॥

একে সে মোহন যমুনার কূল, আর সে
কেলি কদম্বের মূল, আর সে বিবিধ ফুটল
ফুল, আর সে শারদ যামিনী। ভ্রমরা
ভ্রমরী করত রব, পিক কুহু কুহু করত রাব,
সঙ্গিনী রঙ্গিণী মধুর বোললি, বিবিধ রাগ
গায়নী॥ বয়স কিশোর মোহন ঠাম,
নিরখি মূরছি পতত কাম, সজল জলদ শ্যাম
ধাম, পিঙল বসন দামিনী। শাঙল ধবল
কালিম গোরী, বিবিধ বসন বোলি কিশোরী,
নাচত গায়ত বলে বিজোরি, সবহুঁ বরজ
কামিনী॥ বিশাল পিনাক ভাল, সপ্তসূর
বাজত তাল, এসব রস মণ্ডল, মন্দিরা ডম্বু
কেলি কতহুঁ গায়নী॥ নূপুর ঘুঙ্গর মধুর
বোল, ঝন নন টন লোল, হাসি হাসি কেহ
করত কোল, ভালি ভালি বোলনী। জ্ঞান-
দাস পড়ত তাল, গায়ত মধুর অতি রসাল,
গুণত ভুলত জগত উমত, হৃদয় পুতলী
দোলনী॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব।
॥ মায়ূর॥

একে সে মোহন যমুনার কূল,
আর সে কেলি কদম্বের মূল,
আর সে বিবিধ ফুটল ফুল,
আর সে শারদ যামিনী॥
ভ্রমরা ভ্রমরী করত রব,
পিক কুহু কুহু করত রাব,
সঙ্গিনী রঙ্গিণী মধুর বোললি,
বিবিধ রাগ গায়নী॥
বয়স কিশোর মোহন ঠাম,
নিরখি মূরছি পতিত কাম,
সজল জলদ শ্যাম ধাম,
পিঙল বসন দামিনী॥
শাঙল ধবল কালিম গোরী,
বিবিধ বসন বোলি কিশোরী,
নাচত গায়ত বলে বিজোরি,
সবহুঁ বরজকামিনী॥
বিশাল পিনাক ভাল,
সপ্তসুর বাজত তাল,
এসব রস মণ্ডল,
মন্দিরা ডম্বু কেলি কতহুঁ গায়নী॥
নূপুর ঘুঙ্গর মধুর বোল,
ঝন নন টন লোল,
হাসি হাসি কেহ করত কোল,
ভালি ভালি বোলনী॥
জ্ঞানদাস পঢ়ত তাল,
গায়ত মধুর অতি রসাল,
গুণত ভুলত জগত উমত,
হৃদয়-পুতলী দোলনী॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২১২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রাসোৎসব
॥ মায়ূর॥

একে সে মোহন যমুনার কূল,
আর সে কেলি কদম্বের মূল,
আর সে বিবিধ ফুটল ফুল,
আর সে শারদ যামিনী॥
ভ্রমরা ভ্রমরী করত রাব,
পিক কুহু কুহু করত রাব,
সঙ্গিনী রঙ্গিণী মধুর বোললি,
বিবিধ রাগ গায়নী॥
বয়স কিশোর মোহন ঠাম,
নিরছি মূরছি পতিত কাম,
সজল জলদ শ্যাম ধাম,
পিঙল বসন দামিনী॥
শামল ধবল কালিম গৌরী,
বিবিধ বসন বোলি কিশোরী,
নাচত গায়ত বলে বিজোরি,
সবহুঁ বরজকামিনী॥
বিশাল পিনাক ভাল,
সপ্তসুর বাজত তাল,
এসব রস মণ্ডল,
মন্দিরা ডম্বু কেলি কতহুঁ গায়নী॥
নূপুর ঘুঙ্গর মধুর বোল,
ঝন নন টন লোল,
হাসি হাসি কেহ করত কোল,
ভালি ভালি বোলনী॥
জ্ঞানদাস পঢ়ত তাল,
গায়ত মধুর অতি রসাল,
গুণত ভুলত জগত উমত,
হৃদয়পুতলী দোলনী॥

ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত বিভূতিভূষণ মিত্র সম্পাদিত “কাব্য-রত্নমালা” গ্রন্থের, রাসোৎসব, ৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মায়ূর॥

একে সে মোহন যমুনার কূল,
আর সে কেলি কদম্বের মূল,
আর সে বিবিধ ফুটল ফুল,
        আর সে শারদ যামিনী।
ভ্রমরা ভ্রমরী করত রব,
পিক কুহু কুহু করত রাব,
সঙ্গিনী রঙ্গিণী মধুর বোলালি,
        বিবিধ রাগ গায়নী॥
বয়স কিশোর মোহন ঠাম,
নিরখি মূরছি পতিত কাম,
সজল জলদ শ্যাম ধাম,
        পিঙল বসন দামিনী।
শাঙল ধবল কালিম গোরী,
বিবিধ বসন বোলি কিশোরী,
নাচত গায়ত বলে বিজোরী,
        সবহুঁ বরজ কামিনী॥
বিশাল পিনাক ভাল,
সপ্তসুর বাজত তাল,
এ সব রস মণ্ডল,
        মন্দিরা ডম্বু কেলি কতহুঁ গায়নী॥
নূপুর ঘুঙ্গর মধুর বোল,
ঝন নন টন লোল,
হাসি হাসি কেহ কয়ত বোল,
        ভালি ভালি বোলনী ।
জ্ঞানদাস পঢ়ত তাল,
গায়ত মধুর অতি রসাল,
গুণত ভুলত জগত উমত
        হৃদয়পুতলী দোলনী॥

ই পদটি বলরাম দাস ভণিতায় আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ২৪শ পল্লব, শরৎকালীয় মহারাস, ১২৭৮-পদসংখ্যা, ৩১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলনসাগরে কবি বলরাম দাসের পাতায় এই পদটিই বলরাম দাসের ভণিতায় আরও ৯টি সংকলন থেকে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

একে সে মোহন যমুনা-কূল
আরে সে কেলি-কদম্ব-মূল
আরে সে বিবিধ ফুটল ফুল
    আরে সে শারদ-যামিনী।
ভ্রমরা ভ্রমরি করত রব
পিক কুহু কুহু করত গাব
সঙ্গিনি রঙ্গিণি মধুর বোলনি
    বিবিধ রাগ গায়নি॥
বয়স কিশোর মোহন ঠাম
নিরখি মূরছি পতত কাম
সজল-জলদ-শ্যাম-ধাম
    পিয়ল বসন দামিনি।
শাঙল ধবল কালি গোরি
বিবিধ বসন বনি কিশোরি
নাচত গায়ত রস-বিভোরি
    সবহুঁ বরজ-কামিনি॥
বিণা কপিনাস পিনাক ভাল
সপ্ত-সূর বাজত তাল
এ সর-মণ্ডল মন্দিরা ডম্ফ
    মেলি কতহুঁ গায়নি॥
নুপুর ঘুঙ্গুর মধুর বোল
ঝনন ননন নটন লোল
হাসি হাসি কেহ করত কোল
    ভালি ভালি বোলনি।
বলরাম দাস পঢ়ত তাল
গাওত মধুর অতি রসাল
শুনত শুনত জগত উমত
    হৃদয়-পুতলী দোলনি॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^