কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
কিয়ে মঝুরূপ কলারস চাতুরী
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ১৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ---সখী সম্বোধনে।
॥ সুহই॥

কিয়ে মঝুরূপ,     কলারস চাতুরী,
সব ভেল চূরে।
গুরু জন বৈরি,     দ্বিগুণ ভেল ধাতা,
ডর সঞে কয়ল বিদূরে॥
স্বজনি হাম জীয়ব কতি লাগি।
একে মধু অন্তয়,     দগধ নিরন্তর,
নাহ অধিক অনুরাগী॥ ধ্রু।
বৈদগধি বিধি,     সকল লুকায়ল,
দুহুঁ ভেল পন্থক চোর।
যবহুঁ দৈব দোষে,     দরশ করায়ল,
কেহ না কহে এক বোল॥
অবিরত চিতে কত,     কাঁদি গোঙায়ব,
কাহে করব বিশোয়াসে।
জ্ঞানদাস কহ,     অন্তর দহ দহ,
পরবশ পিরীতিক আশে॥

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ২২৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী সম্বোধন।
॥ সুহই॥

কিয়ে মঝুরূপ,     কলারস চাতুরী,
সব ভেল চূরে।
গুরু জন বৈরি,     দ্বিগুণ ভেল ধাতা,
ডর সঞে কয়ল বিদূরে॥
স্বজনি হাম জীয়ব কতি লাগি।
একে মধু অন্তয়,     দগধ নিরন্তর,
নাহ অধিক অনুরাগী॥
বৈদগধি বিধি,     সকল লুকায়ল,
দুহুঁ ভেল পন্থক চোর।
যবহুঁ দৈব দোষে,     দরশ করায়ল,
কেহ না কহে এক বোল॥
অবিরত চিতে কত,     কাঁদি গোঙায়ব,
কাহে করব বিশোয়াসে।
জ্ঞানদাস কহ,     অন্তর দহ দহ,
পরবশ পিরীতিক আশে॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৬৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধন।
॥ সুহই॥

কিয়ে মঝুরূপ, কলারস চাতুরী, সব
ভেল চূরে। গুরু জন বৈরি, দ্বিগুণ ভেল
ধাতা, ডর সঞে কয়ল বিদূরে॥ সজনি
হাম জীয়ব কতি লাগি। একে মধু অন্তয়,
দগধ নিরন্তর, নাহ অধিক অনুরাগী॥ বৈদ-
গধি বিধি, সকল লুকায়ল, দুহুঁ ভেল পন্থক
চোর। যবহুঁ দৈব দোষে, দরশ করায়ল,
কেহ না কহে এক বোল॥ অবিরত চিতে
কত, কাঁদি গোঙায়ব, কাহে করব বিশো-
য়াসে। জ্ঞানদাস কহ, অন্তর দহ দহ, পর-
বশ পিরীতিক আশে॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

অনুরাগ।
॥ সুহই॥

কিয়ে মঝু রূপ,     কলা-রস-চাতুরী,
সব ভেল চূরে।
গুরু জন বৈরি,     দ্বিগুণ ভেল ধাতা,
ডর সঞে কয়ল বিদূরে॥
স্বজনি হাম জীয়ব কতি লাগি।
একে মঝু অন্তর,     দগধ নিরন্তর,
নাহ অধিক অনুরাগী॥
বৈদগধি বিধি,     সকল লুকায়ল,
দুহুঁ ভেল পন্থক চোর।
যবহুঁ দৈবদোষে,     দরশ করায়ল,
কেহ না কহে এক বোল॥
অবিরত চিতে কত,     কাঁদি গোঙায়ব,
কাহে করব বিশোয়াসে।
জ্ঞানদাস কহ,     অন্তর দহ দহ,
পরবশ পিরীতিক আশে॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, ৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কিয়ে মঝুরূপ,     কলারস চাতুরী,
সব ভেল চূরে।
গুরুজন বৈরি,     দ্বিগুণ ভেল ধাতা,
ডর সঞে কয়ল বিদূরে॥
সজনি হাম জীয়ব কতি লাগি।
একে মঝু অন্তর,     দগধ নিরন্তর,
নাহ অধিক অনুরাগী॥
বৈদগধি বিধি,     সকল লুকায়ল,
দুহু ভেল পন্থক চোর।
যবহুঁ দৈব দোষে,     দরশ করায়ল,
কেহ না কহে এক বোল॥
অবিরত চিতে কত,     কাঁদি গোঙায়ব,
কাহে করব বিশোয়াসে।
জ্ঞানদাস কহ,     অন্তর দহ দহ,
পরবশ পিরীতি আশে॥

টীকা ---
আমার রূপের এবং কলারসের চাতুর্য্যের যে অহঙ্কার ছিল সব কি চূর্ণ হইল? একে গুরুজন আমার বৈরী, তাহাতে আবার বিধাতা শক্রতা করিতেছে ; আমার ভয়ডর সব এখন দূরে গিয়াছে সখী! আমি বাঁচিব কিসের আশায়? একে ত আমার হৃদয় সর্বদা পুড়িয়া যাইতেছে। নাথ আমার অত্যন্ত অনুরাগী। বিধাতা কি তাঁহার সমস্ত বৈদগ্ধতা (রসজ্ঞান) লুকাইলেন? আমরা দুইজন (রাধাকৃষ্ণ) কি পথের চোর হইলাম? দৈবদোষে তাহার সহিত যখন আমার সাক্ষাৎকার ঘটিল, তখন তো কেহ কিছু বলিল না। আমি আর নিরন্তর কত কাঁদিয়া কাঁদিয়া কাল কাটাইব? কাহাকেই বা বিশ্বাস করিব? জ্ঞানদাস বলেন পরের বশ যে প্রেম তাহার আশায় অন্তর পুড়িয়া যাইতেছে।

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২৩২ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অনুরাগ
॥ হইসু॥ @

কিয়ে মঝু রূপ,     কলা-রস চাতুরী,
সব ভেল চgরে।
গুরুজন বৈরি,     বিগুণ ভেল ধাতা,
ডর সঞে কয়ল বিদূরে॥
স্বজনি হাম জীয়ব কতি লাগি।
একে মঝু অন্তর,     দগধ নিরন্তর,
নাহ অধিক অনুরাগী॥
বৈদগধি বিধি,     সকল লুকায়ল,
দুহুঁ ভেল পন্থক চোর।
যবহুঁ দৈবদোষে,     দরশ করায়ল,
কেহ না কহে এক বোল॥
অবিরত চিতে কত,     কাঁদি গোঙায়ব,
কাহে করব বিশোয়াসে।
জ্ঞানদাস কহ,     অন্তর দহ দহ,
পরবশ পিরীতিক আশে॥

@ - হইসু দেয়া রয়েছে। সুহই হবে।

*********************
^^এই পাতার উপরে ফেরত^^