কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সুন্দরি উলটি নেহারহ নাহ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ২১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তিরোতা। ধানশী॥

সুন্দরি উলটি নেহারহ নাহ।
চাঁদ অমিয়া বিনু,     চকোর না জীয়য়ে,
জানি করহ নিরবাহ॥
কতয়ে কলাবতী,     পশুপতি পদযুগ,
সেবই যাকর আশে।
সো বহু বল্লভ,     তোহারি পরশ বিনু,
দগধল মদন হুতাশে॥
শ্যাম সুধাকর,     নিকটহিঁ রোয়ত,
কুরুচিত কুমুদ বিকাশ।
অঞ্চল অন্তর,     মান তিমির রহু,
লোচন পড়ল উপাস॥
সো সুখ সম্পদ,     তুহুঁ বিনু সুন্দরি,
হাসি হাসি আপনে বোলাই।
জ্ঞানদাস কহ,     অলপভাগি নহ,
দূতীক পরশ না পাই॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৭৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান।
॥ তিরোতা ধানশী॥

সুন্দরি উলটি নেহারহ নাহ। চাঁদ
অমিয়া বিনু, চকোর না জীয়য়ে, জানি
করহ নিরবাহ॥ কতয়ে কলাবতী, পশুপতি
পদযুগ, সেবই যাকর আশে। সো বহু
বল্লভ, তোহারি পরশ বিনু, দগধল মদন
হুতাশে॥ শ্যাম সুধাকর, নিকটহিঁ রোয়ত,
কুরুচিত কুমুদ বিকাশ। অঞ্চল অন্তর,
মান তিমির রহু, লোচন পড়ল উপাস॥
সো সুখ সম্পদ, তুহুঁ বিনু সুন্দরি, হাসি
হাসি আপনে বোলাই। জ্ঞানদাস কহ,
অলপভাগি নহ, দূতীক পরশ না পাই॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ তিরোতা-ধানশী॥

সুন্দরি উলটি নেহারহ নাহ।
চাঁদ অমিয়া বিনু,     চকোর না জীয়য়ে,
জানি করহ নিরবাহ॥
কতয়ে কলাবতী,     পশুপতি পদযুগ,
সেবই যাকর আশে।
সো বহুবল্লভ,     তোহারি পরশ বিনু,
দগধল মদনহুতাশে॥
শ্যাম সুধাকর,     নিকটহিঁ রোয়ত,
কুরুচিত কুমুদবিকাশ।
অঞ্চল-অন্তর,     মান-তিমির রহু,
লোচন পড়ল উপাস॥
সো সুখ-সম্পদ,     তুহুঁ বিনু সুন্দরি,
হাসি হাসি আপনে বোলাই।
জ্ঞানদাস কহ,     অলপভাগি নহ,
দূতীক পরশ না পাই॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ২৪৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
॥ তিরোতা-ধানশী॥

সুন্দরি উলটি নেহারহ নাহ।
চাঁদ অমিয়া বিনু     চকোর না জীয়বে
জানি করহ নিরবাহ॥
কতয়ে কলাবতী     পশুপতি পদযুগ
সেবই যাকর আশে।
সো বহুবল্লভ     তোহারি পরশ বিনু
দগধল মদনহুতাশে॥
শ্যাম সুধাকর     নিকটহি রোয়ত
কুরুচিত কুমুদবিকাশ।
অঞ্চল-অন্তর     মান-তিমির রহু
লোচন পড়ল উপাস॥
সো সুখ-সম্পদ     তুহু বিনু সুন্দরী
হাসি-হাসি আপনে বোলাই।
জ্ঞানদাস কহ     অলপভাগি নহ
দূতীক পরশ না পাই॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^