কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
শিশুকাল হৈতে বন্ধুর সহিতে
শিশুকাল হতে বঁধুর সহিতে

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদগার, ৬৮৭ নং পদসংখ্যা, ৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

শিশুকাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে নেহা।
না জানি কি লাগি     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরিতি তার।
আলস করিয়া     নারি পাসরিতে
কি দিয়া শেধিব ধার॥ ধ্রু॥
আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীত বাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     বরণ সৌরভ
যখন যে দিগে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখন সে দিগে ধায়॥
লাখ কামিনী     ভাবে রাতি দিনি
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে     আহীর-নাগরী
পিরিতে বান্ধিলা তায়॥

এই পদটি বৈশাখ ১২৯২ বঙ্গাব্দে (১৮৮৫ সালে) প্রকাশিত, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদরত্নাবলী, অর্থাৎ মহাজন পদাবলীর মধ্যে সর্বোৎকৃষ্ট কবিতাগুলির একত্র সংগ্রহ”, এর ১৬১ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

শিশুকাল হৈতে,     বন্ধুর সহিতে
পরাণে পরাণে লেহা।
না জানি কি লাগি,     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি দেহা॥
সোই কিবা সে পিরীতি তার।
আলস করিয়া     নারে পাশ দিতে
কি দিয়া সুধিব ধার॥ ধ্রু
আমার অঙ্গের     চরণ লাগিয়া
পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     চরণ সৌরভ
যখনে যে দিগে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখনে সে দিগে ধায়॥
লাখ কামিনী     ভাবে রাতি দিনি
যে পদ সেবিতে যায়।
জ্ঞান দাস কহে     আহীর নাগরী
পিরীতে বান্ধল তায়॥

এই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম বৈচিত্ত
॥ ধানশী॥

শিশু কাল হৈতে,     বন্ধুর সহিতে,
পরাণে পরাণ লেহা।
না জানি কি লাগি,     কো বিহি গঢ়ল,
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরীতি তার।
আলস করিয়া,     নারে পাসরিতে,
কি দিয়া সুধিব ধার॥ ধ্রু
আমার অঙ্গের     বরণ লাগিয়া,
পীত বাস পরে শ্যাম।
প্রাণের অধিক,     করের মুরলী,
লইতে আমার নাম॥
আমার অঙ্গের,     বরণ সৌরভ,
যখন যে দিকে পায়।
বাহু পসারিয়া,     বাউল হইয়া,
তখন সে দিকে ধায়॥
লাখ কামিনী,     ভাবে রাতি দিনি,
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে,     আহীর নাগরী,
পিরীতে বান্ধল তায়॥

এই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৮৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম বৈচিত্ত।
॥ ধানশী॥

শিশু কাল হৈতে,     বন্ধুর সহিতে,
পরাণে পরাণ লেহা।
না জানি কি লাগি,     কো বিহি গঢ়ল,
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরীতি তার।
আলস করিয়া,     নারে পাসরিতে,
কি দিয়া সুধিব ধার॥
আমার অঙ্গের,     বরণ লাগিয়া,
পীত বাস পরে শ্যাম।
প্রাণের অধিক,     করের মুরলী,
লইতে আমার নাম॥
আমার অঙ্গের,     বরণ সৌরভ,
যখন যে দিকে পায়।
বাহু পসারিয়া,     বাউল হইয়া,
তখন সে দিকে ধায়॥
লাখ কামিনী,     ভাবে রাতি দিনি,
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে,     আহীর নাগরী,
পিরীতে বান্ধল তায়॥

এই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম বৈচিত্র্য।
॥ ধানশী॥

শিশু কাল হৈতে, বন্ধুর সহিতে,
পরাণে পরাণ লেহা। না জানি কি লাগি,
কো বিহি গঢ়ল, ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরীতি তার। আলস
করিয়া, নারে পাসরিতে, কি দিয়া সুধিব
ধার॥ আমার অঙ্গের, বরণ লাগিয়া,
পীত বাস পরে শ্যাম। প্রাণের অধিক,
করের মুরলী, লইতে আমার নাম॥ আমার
অঙ্গের, বরণ সৌরভ, যখনে যে দিকে
পায়। বাহু পসারিয়া, বাউল হইয়া, তখনে
সে দিকে ধায়॥ লাখ কামিনী, ভাবে
রাতি দিনি, যে পদ সেবিতে চায়। জ্ঞান-
দাস কহে, আহীর নাগরী, পিরীতে বান্ধল
তায়॥

এই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ ধানশী॥

শিশু কাল হৈতে,     বন্ধুর সহিতে,
পরাণে পরাণ লেহা।
না জানি কি লাগি,     কো বিহি গঢ়ল,
ভিন ভিন করি দেহা॥
সই, কিবা সে পিরীতি তার।
আলস করিয়া,     নারে পাসরিতে,
কি দিয়া সুধিব ধার॥ ধ্রু
আমার অঙ্গের     বরণ লাগিয়া,
পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক,     করের মুরলী,
লইতে আমার নাম॥
আমার অঙ্গের,     বরণ-সৌরভ,
যখনে যে দিকে পায়।
বাহু পসারিয়া,     বাউল হইয়া,
তখন সে দিকে ধায়॥
লাখ কামিনী,     ভাবে রাতি দিনি,
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে,     আহীর-নাগরী,
পিরীতে বান্ধল তায়॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রসোদ্গার, ১৫৩ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

শিশুকাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে নেহা।
না জানি কি লাগি     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরিতি তার।
আলস করিয়া     নারি পাসরিতে
কি দিয়া শোধিব ধার॥
আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     বরণ সৌরভ
যখন যে দিগে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখন সে দিগে ধায়॥
লাখ কামিনী     ভাবে রাতি দিনি
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে     আহীর নাগরী
পিরিতে বান্ধিলা তায়॥

টীকা ---
ভিন ভিন করি দেহা --- দুই জনের যেন একপ্রাণ, কেন যে উভয়ের দেহ ভিন্ন ভিন্ন করিয়া বিধাতা গড়িলেন তাহা জানি না।
পীত বাস পরে শ্যাম --- রাধা পীতবর্ণা বলিয়া, শ্যাম পীতবাস পরেন।

এই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন, “কীর্ত্তন-পদাবলী” এর ১৯৯ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে।
॥ ধানশী॥

শিশু কাল হৈতে,     বন্ধুর সহিতে,
পরাণে পরাণ লেহা।
না জানি কি লাগি,     কো বিহি গঢ়ল,
ভিন ভিন করি দেহা॥
সই, কিবা সে পিরীতি তার।
আলস করিয়া,     নারে পাসরিতে,
কি দিয়া সুধিব ধার॥ ধ্রু
আমার অঙ্গের     বরণ লাগিয়া,
পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক,     করের মুরলী,
লইতে আমার নাম॥
আমার অঙ্গের,     বরণ-সৌরভ,
যখনে যে দিকে পায়।
বাহু পসারিয়া,     বাউল হইয়া,
তখন সে দিকে ধায়॥
লাখ কামিনী,     ভাবে রাতি দিনি,
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে,     আহীর-নাগরী,
পিরীতে বান্ধল তায়॥

এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত লহরী”, এর ১৬৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

অথ রসোদ্গার
॥ রাগিণী মাথুর - তাল তেওট॥

শিশুকাল হতে, বঁধুর সহিতে, পরাণে পরাণে লেহা। না
জানি কি লাগি, কো বিহি গড়ল, ভিন ভিন করি দেহা॥ সই
কিবা সে পিরীতি তার। আলস করিয়া, নারে পাশরিতে, কি দিয়া
শুধিব ধার॥ আমার অঙ্গের, বরণ লাগিয়া, পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক, করের মুরলী, গায় সদা মোর নাম॥ আমার
অঙ্গের, সুগন্ধি সৌরভ, যখন যেদিকে পায়। বাহু পসারিয়া,
বাউল হইয়া, তখন সেদিকে ধায়॥ লাখ কামিনী, ভাবে রাতিদিন,
যেপদ সেবিতে চায়। জ্ঞানদাস কহে, আহিরীরমণী, পিরীতে
বাঁধল তায়॥

এই পদটি ১৯৪০ সালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এবং হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্য-বত্ন দ্বারা পরিদৃষ্ট ও সংশোধিত “বিদ্যাপতি চণ্ডীদাস ও অন্যান্য বৈষ্ণব মহাজন গীতিকা” সংকলনের ১২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শিশুকাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে নেহা।
না জানি কি লাগি’     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি. দেহা॥

সই, কিবা সে পিরিতি তার।
আলস করিয়া     নারি পাসরিতে,
কি দিয়া শোধিব ধার॥

আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীত বাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥

আমার অঙ্গের     বরণ-সৌরভ
যখন যে দিকে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখন সে দিকে ধায়॥

লাখ কামিনী     ভাবে রাতি দিনি
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে---     আহীর-নাগরী
পিরিতে বান্ধিলা তায়॥

এই পদটি ১৩৪৮ বঙ্গাব্দে (১৯৪১ খৃষ্টাব্দ) প্রকাশিত, চাঁদপুর ও মেছড়া স্কুলের ভূতপূর্ব্ব হেডমাস্টার মহাশয় হরিলাল চট্টোপাধ্যায় দ্বারা সংগৃহীত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্নমালা” ৪র্থ সংস্করণ (১ম সংস্করণ ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৬ খৃষ্টাব্দ) গ্রন্থের ২২৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসোদ্গারানুরাগ
॥ ধানশী॥

শিশুকাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে লেহ।
না জানি কি লাগি     কো বিহি গঢ়ল
ভিন্ন ভিন্ন করি দেহ॥
সই কিবা সে পিরীতি তার।
অলস করিয়া     নারে পাশ দিতে
কি দিয়া সুধিব ধার॥
আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     বরণ সৌরভ
যখন যে দিকে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখন সে দিকে ধায়॥
লাখ কামিনী     ভাবে রাতি দিনি
যে পদ সেবিতে চায়।
জ্ঞান দাস কহে     আহীরী-নাগরী
পিরীতে বান্ধিলা তায়॥

এই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত বিভূতিভূষণ মিত্র সম্পাদিত “কাব্য-রত্নমালা” গ্রন্থের, প্রেমবৈচিত্র্য, ৮৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

শিশু কাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে লেহা।
না জানি কি লাগি     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরীতি তার।
আলস করিয়া     নারে পাশরিতে
কি দিয়া শুধিব ধার॥
আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     বরণ সৌরভ,
যখন যে দিকে পায়।
বাহু পসারিয়া,     বাউল হইয়া,
তখন সে দিকে ধায়॥
লাখ কামিনী,     ভাবে রাতি দিন,
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে,     আহীর নাগরী,
পিরীতি বান্ধল তায়॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪০০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার রসোদ্গার
॥ ধানশী॥

শিশুকাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে নেহা।
না জানি কি লাগি     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরীতি তার।
জাগিতে ঘুমাতে     নারি পাসরিতে
কি দিয়া শেধিব ধার॥ ধ্রু॥
আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীত বাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     বরণ সৌরভ
যখন যে দিগে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখন সে দিগে ধায়॥
লাখ কামিনী     ভাবে রাতিদিনি
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে     আহীর নাগরী
পিরীতে বান্ধিলা তায়॥

এই পদটি ১৯৫৩ সালে (?) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৬১৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ ধানশী - বৃহৎ জপতাল॥

শিশুকাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে নেহা।
না জানি কি লাগি     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরিতি তার।
আলস করিয়া     নারি পাসরিতে
কি দিয়া শেধিব ধার॥ ধ্রু॥
আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীতবাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     বরণ সৌরভ
যখন যে দিগে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখন সে দিগে ধায়॥
লাখ কামিনী     ভাবে রাতি দিনি
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে     আহীর-নাগরী
পিরিতে বান্ধিলা তায়॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৮৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ ধানশী॥

শিশুকাল হৈতে     বন্ধুর সহিতে
পরাণে পরাণে নেহা।
না জানি কি লাগি     কো বিহি গঢ়ল
ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরিতি তার।
জাগিতে ঘুমাতে     নারি পাসরিতে
কি দিয়া শেধিব ধার॥ ধ্রু॥
আমার অঙ্গের     বরণ লাগিয়া
পীত বাস পরে শ্যাম।
প্রাণের অধিক     করের মুরলী
লইতে আমার নাম॥
আমার অঙ্গের     বরণ সৌরভ
যখন যে দিগে পায়।
বাহু পসারিয়া     বাউল হইয়া
তখন সে দিগে ধায়॥
লাখ কামিনী     ভাবে রাতি-দিনি
যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে     আহীর-নাগরী
পিরিতে বান্ধিলা তায়॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শিশুকাল হৈতে বন্ধুর সহিতে
      পরাণে পরাণে নেহা।
না জানি কি লাগি কো বিহি গঢ়ল
      ভিন ভিন করি দেহা॥
সই কিবা সে পিরীতি তার।
জাগিতে ঘুমাতে নারি পাসরিতে
      কি দিয়া শেধিব ধার॥
আমার অঙ্গের বরণ লাগিয়া
      পীত বাস পরে শ্যাম।
প্রাণের অধিক করের মুরলী
      লইতে আমার নাম॥
আমার অঙ্গের বরণ সৌরভ
      যখন যে দিগে পায়।
বাহু পসারিয়া বাউল হইয়া
      তখন সে দিগে ধায়॥
লাখ কামিনী ভাবে রাতিদিনি
      যে পদ সেবিতে চায়।
জ্ঞানদাস কহে আহীর নাগরী
      পিরিতে বান্ধিলা তায়॥


*********************
^^এই পাতার উপরে ফেরত^^