কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
পট্টবসন পরে মুকুতা শ্রবণে
পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ২৯৬ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ
॥ গান্ধার॥

পট্টবসন পরে মুকুতা শ্রবণে। ঝলমল করে অঙ্গ নানা আভরণে॥
পিঠে পাটথোঁপা তাহে শোভে হেম ঝাঁপা। কলি-কলমষরাশি নাশি করে কৃপা॥
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়। আপে নাচে আপে গায় গৌরাঙ্গ বোলায়॥ ধ্রু॥
লম্পে ধম্পে যায় পহুঁ গৌর-আবেশে। পাপ পাষণ্ড মতি না থুইল দেশে॥
দয়ার কারণে পহুঁ ক্ষিতিতলে আসি। অবিচারে দিল প্রভু প্রেম রাশি রাশি॥
সঙ্গে রঙ্গে সঙ্গী রঙ্গী রামাই সুন্দর। গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিগে হরিদাস হরি হরি বোলায়। জ্ঞানদাস নিশি দিশি পহুঁ-গুণ গায়॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের, শ্রীনিত্যানন্দচন্দ্র, ২৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীনিত্যানন্দচন্দ্র
॥ গান্ধার॥

পট্টবসন পরে মুকুতা শ্রবণে।
ঝলমল করে অঙ্গ নানা আভরণে॥
পিঠে পাটথোপা তাহে শোভে হেম ঝাঁপা।
কলি-কল্মষ-রাশি নাশি করে কৃপা॥
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় গৌর বোলায়॥ ধ্রু॥
লাফে ঝাঁপে যায় পহুঁ গৌর আবেশে।
পাপ পাষণ্ডমতি না থুইল দেশে॥
দয়ার কারণে পহুঁ ক্ষিতিতলে আসি।
অবিচারে দিল প্রভু প্রেম রাশি রাশি॥
সঙ্গে সঙ্গে সঙ্গী রঙ্গী রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিগে হরিদাস হরি হরি বোলায়।
জ্ঞানদাস নিশি দিশি পহুঁ গুণ গায়॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীনিত্যানন্দচন্দ্র
॥ গান্ধার॥

পট্টবসন পরে মুকুতা শ্রবণে।
ঝলমল করে অঙ্গ নানা আভরণে॥
পিঠে পাটথোপা তাহে শোভে হেম ঝাঁপা।
কলি-কলল্মষ-রাশি নাশি করে কৃপা॥
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় গৌর বোলায়॥ ধ্রু
লাফে ঝাঁপে যায় পহুঁ গৌর আবেশে।
পাপ পাষণ্ডমতি না থুইল দেশে॥
দয়ার কারণে পহুঁ ক্ষিতিতলে আসি।
অবিচারে দিল প্রভু প্রেম রাশি রাশি॥
সঙ্গে রঙ্গে সঙ্গী রঙ্গী রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিগে হরিদাস হরি হরি বোলায়।
জ্ঞানদাস নিশি দিশি পহুঁ গুণ গায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৩৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ালি॥

পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝলমল করে অঙ্গ নানা আভরণে॥
পিঠে দোলে পাট থোপা তাহে হেম ঝাঁপা।
কলিকল্ মষরাশি নাশি করে কৃপা॥
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় গৌর বোলায়॥ ধ্রু॥
লাফে ঝাঁপে যায় পহুঁ গৌরআবেশে।
পাপ পাষণ্ডিমতি না থুইল দেশে॥
দয়ার কারণে পহুঁ ক্ষিতিতলে আসি।
অবিচারে দিল পঁহু প্রেম রাশি রাশি॥
সঙ্গে প্রেমরসরঙ্গী রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিশে নিতাই মোর হরি বোল বোলায়।
জ্ঞানদাস লাখ মুখে পহুঁ গুণ গায়॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, শ্রীনিত্যানন্দ, ১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ভাটিয়ালি॥

পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝলমল করে অঙ্গ নানা আভরণে॥
পিঠে দোলে পাট থোপা তাহে হেম ঝাঁপা।
কলি-কলমষ-রাশি নাশি করে কৃপা॥
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় গৌর বোলায়॥ ধ্রু॥
লাফে ঝাঁপে যায় পহুঁ গৌর-আবেশে।
পাপ পাষণ্ডি-মতি না থুইল দেশে ॥
দয়ার কারণে পহুঁ ক্ষিতিতলে আসি।
অবিচারে দিল পঁহু প্রেম রাশি রাশি ॥
সঙ্গে প্রেম-রস-রঙ্গী রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিশে নিতাই মোর হরি বোল বোলায়।
জ্ঞানদাস লাখ মুখে পহুঁ গুণ গায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৩৩ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পট্টবাস পরিধান মুকুতা শ্রবণে।
ঝলমল করে অঙ্গ নানা আভরণে॥
পিঠে দোলে পাট থোপা তাহে হেম ঝাঁপা।
কলিকল্ মষরাশি নাশি করে কৃপা॥
আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়।
আপে নাচে আপে গায় গৌর বোলায়॥
লাফে ঝাঁপে যায় পহুঁ গৌরআবেশে।
পাপ পাষণ্ডিমতি না থুইল দেশে ॥
দয়ার কারণে পহুঁ ক্ষিতিতলে আসি।
অবিচারে দিল পঁহু প্রেম রাশিরাশি ॥
সঙ্গে প্রেমরসরঙ্গী রামাই সুন্দর।
গৌরীদাস আদি করি যত সহচর॥
চৌদিশে নিতাই মোর হরি বোল বোলায়।
জ্ঞানদাস লাখ মুখে পহুঁ গুণ গায়॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^