কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
কষিত কনক রুচির গৌর
কষিল কনক রুচির গৌর
কবি জ্ঞানদাস
কষিল কনক রুচির গৌর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৮৯৬ সালে নব্যভারত পত্রিকার আষাঢ় ১৩০৩ সংখ্যায় প্রকাশিত, ক্ষীরোদচন্দ্র রায়ের “দুইখানি পুস্তক” প্রবন্ধের ১৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
কষিত কনক রুচির গৌর, অখিল ভুবন মরম চৌর,
করভ শুণ্ড বাহুদণ্ড সঘন গীম চালনী ;
প্রচুর পুলক শোভিত অঙ্গ, নটন লীলা অধিক রঙ্গ,
বদন শরদ পুণিম ইন্দু সরস হাস ভাসনী।
আজু বলী গৌরচন্দ্র, তরুণীলাখ নয়ন ফন্দ,
উরহি দোলত কুসুমদান ভালে তিলক লাবণী ;
গমন মত্ত মাতঙ্গ ছান্দ, নিয়ত মদন হৃদয় ফান্দ,
সহজ ললিত মধুর ভাতি জগত লোক বন্দনী ;
তরুণ বয়স গৌর দেহ, অন্তরে উয়ল গোকুল লেহ,
ভাবে ভরল মরম রতন চৌদিগ সঘন চাহনী ;
ধন্য ধরণি ধন্য কাল, ধন্য ধন্য পঁহু দয়াল,
করণ কীর্তন তারল জীব জ্ঞানদাস গুণ গাওনী।

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, শ্রীগৌরচন্দ্র, ৩৭০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
॥ বেলোয়ার॥
কষিল কনক-রুচির গৌর
অখিল ভুবন মরম চৌর
করভ শুণ্ড বাহুদণ্ড
কল্ মষ তাপ ত্রাসনি।
প্রচুর পুলকশোভিত অঙ্গ
নটন লীলা অধিক রঙ্গ
বয়ান শরদ পূনিম ইন্দু
সরস হাস ভাসণি।
আজু বনি গৌর চান্দ
জগজনমন নয়ন ফান্দ
উরহি দোলত কুন্দ মাল
ভালে তিলক লায়নি॥ ধ্রু॥
নয়নে বহত সলিল ধার
কমলে ঝরু কি মধু অপার
চৌদিকে বেঢ়ল ভকত ভৃঙ্গ
হরিষে হরি বোলনি।
মত্ত গজেন্দ্র গমন মন্দ
নিরখি মদন হৃদয় ফন্দ
অসুর অমর কিয়ে নারীনর
ত্রিজগতে চিত দোলনি॥
তরুণ বয়স গৌরদেহ
অন্তরে উয়ল গোকুল মেহ
ভাবে ভরল মরম তরল
চৌদিকে করুণ চাহনি।
ধন্য ধরণি ধন্য কাল
ধন্য ধন্য পঁহু দয়াল
কয়ল কীর্ত্তন জীবতারণ
জ্ঞানদাস গুণ গাহনি॥
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কষিল-কনক-রুচির গৌর অখিল-ভুবন-মরম-চৌর
করভ-শুণ্ড বাহু-দণ্ড কলমষ-তাপ-ত্রাসনি।
প্রচুর-পুলক-শোভিত অঙ্গ নটন-লীলা অধিক রঙ্গ
বয়ান শরদ পুনিম ইন্দু সরস-হাস-ভাসনি।
আজু বনি গৌর চান্দ জগজন-মন-নয়ন-ফান্দ
উরহি দোলত কুন্দ মাল ভালে তিলক-লায়নি॥ ধ্রু ॥
নয়নে বহত সলিল ধার কমলে ঝরকি মধু অপার
চৌদিকে বেঢ়ল ভকত-ভৃঙ্গ হরিষে হরি-বোলনি।
মত্ত গজেন্দ গমন মন্দ নিরখি মদন-হৃদয়-ফন্দ
অসুর অমর কিয়ে নারীনর ত্রিজগত-চিত দোলনি॥
তরুণ বয়স গৌরদেহ অন্তরে উয়ল গোকুল-মেহ
ভাবে ভরল মরম তরল চৌদিকে করুণ চাহনি।
ধন্য ধরণি ধন্য কাল ধন্য ধন্য পঁহু দয়াল
কয়ল কীর্তন জীব-তারণ জ্ঞানদাস গুণ-গাহনি॥

এই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
কষিল-কনক-রুচির গৌর অখিল-ভুবন-মরম চৌর
করভ-স্তম্ভ বাহু-দণ্ড কল্মষ-তাপ ত্রাসনী।
প্রচুর-পুলক শোভিত অঙ্গ নটন লীলা অধিক রঙ্গ,
বয়ান শরদ পূণিম ইন্দু সরস-হাস-ভাষনি।
আজু বনি গৌর চান্দ জগজন-মন-নয়ন-ফান্দ
উরহি দোলত কুন্দ মাল ভালে তিলক-লায়নি॥
নয়নে বহত সলিল ধার কমলে ঝরকি মধু অপার
চৌদিকে বেঢ়ল ভকত-ভৃঙ্গ হরিষে হরি বোলনি।
মত্ত গজেন্দ গমন মন্দ নিরখি মদন-হৃদয়-ফন্দ
অসুর অমর কিয়ে নারী নর ত্রিজগত-চিত দোলনি।
তরুণ বয়স গৌর দেহ অন্তরে উয়ল গোকুল মেহ
ভাবে ভরল মরম তরল চৌদিকে করুণ চাহনি।
ধন্য ধরণি ধন্য কাল ধন্য ধন্য পহু দয়াল
কয়ল কীর্ত্তন জীব-তারণ জ্ঞানদাস গুণ-গাহনি।

টীকা ---
গৌরাঙ্গের বর্ণ কথিতকাঞ্চনের ন্যায় সুন্দর ; তিনি নিখিল জগতের মনচোর, বাহুদণ্ড হস্তীশাবকের শুণ্ডতুল্য এবং তিনি কন্মষ বা পাপের তাপের ভয় উৎপাদক, অর্থাৎ তিনি পাপতাপ বিদূরিত করেন। তাঁহার দেহ পুলক-রোমাঞ্চদ্বারা শোভিত নৃত্যলীলায় তাঁহার আনন্দ, তাঁহার বদন শরৎকালীন পূর্ণিমার চন্দ্রের মতন এবং তাঁহার বাক্য সরস এবং হাস্যযুক্ত। আজ গৌরচন্দ্র জগতের সকল লোকের মন ও নয়নের ফাঁদ রূপে সাজিয়াছিল ; তাঁহার বক্ষে কুন্দফুলের মালা এবং কপালে তিলক। তাঁহার নয়ন হইতে প্রচুর অশ্রু বর্ষিত হইতেছে, দেখিয়া মনে হয় যেন কমল হইতে অফুরন্ত মধু ঝরিতেছে। তাঁহার চারিদিকে সানন্দে হরিবোল বলিতে বলিতে ভক্তবৃন্দ ঘেরিলেন। তাঁহার গতিভঙ্গী মত্তগজেন্দ্রের ন্যায় ধীর ; তাঁহাকে দেখিয়া মনে হয় ষেন তিনি মদনের হৃদয় জয় করিবার ফাঁদ ; সেই জন্য ত্রিভুবনের সুরাসুর, নরনারী সকলের চিত্ত দুলিয়া উঠিল। তরুণ বয়স্ক গৌরচন্দ্রের অন্তরে গোকুলের জলধর উদিত হইলেন, তাই হৃদয় তরল হইল এবং ভাবে ভরিয়া গেল। তিনি চারিদিকে করুণ-নয়নে চাহেন। পৃথিবী ধন্য, কলিকাল ধন্য, আমার দয়াল প্রভু ধন্য, যিনি জীবকে ত্রাণ করিবার জন্য কীর্ত্তন করিলেন। জ্ঞানদাস তাঁহার গুণ গান করেন।
এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কষিল কনকরুচির গৌর
অখিল ভুবন মরম চৌর
করভ শুণ্ড বাহুদণ্ড
কল্ মষ তাপ ত্রাসনি।
প্রচুর পুলকশোভিত অঙ্গ
নটন লীলা অধিক রঙ্গ
বয়ান শরদ পূনিম ইন্দু
সরস হাস ভাসণি।
আজু বনি গৌর চান্দ
জগজনমন নয়ন ফান্দ
উরহি দোলত কুন্দমাল
ভালে তিলক লায়নি॥
নয়নে বহত সলিল ধার
কমলে ঝরু কি মধু অপার
চৌদিকে বেঢ়ল ভকত ভৃঙ্গ
হরিষে হরি বোলনি।
মত্ত গজেন্দ্র গমন মন্দ
নিরখি মদন হৃদয় ফন্দ
অসুর অমর কিয়ে নারীনর
ত্রিজগত চিত দোলনি॥
তরুণ বয়স গৌরদেহ
অন্তরে উয়ল গোকুল মেহ
ভাবে ভরল মরম তরল
চৌদিকে করুণ চাহনি।
ধন্য ধরণি ধন্য কাল
ধন্য ধন্য পহুঁ দয়াল
কয়ল কীর্ত্তন জীবতারণ
জ্ঞানদাস গুণ গাহনি॥
*********************
অখিল ভুবন মরম চৌর
করভ শুণ্ড বাহুদণ্ড
কল্ মষ তাপ ত্রাসনি।
প্রচুর পুলকশোভিত অঙ্গ
নটন লীলা অধিক রঙ্গ
বয়ান শরদ পূনিম ইন্দু
সরস হাস ভাসণি।
আজু বনি গৌর চান্দ
জগজনমন নয়ন ফান্দ
উরহি দোলত কুন্দমাল
ভালে তিলক লায়নি॥
নয়নে বহত সলিল ধার
কমলে ঝরু কি মধু অপার
চৌদিকে বেঢ়ল ভকত ভৃঙ্গ
হরিষে হরি বোলনি।
মত্ত গজেন্দ্র গমন মন্দ
নিরখি মদন হৃদয় ফন্দ
অসুর অমর কিয়ে নারীনর
ত্রিজগত চিত দোলনি॥
তরুণ বয়স গৌরদেহ
অন্তরে উয়ল গোকুল মেহ
ভাবে ভরল মরম তরল
চৌদিকে করুণ চাহনি।
ধন্য ধরণি ধন্য কাল
ধন্য ধন্য পহুঁ দয়াল
কয়ল কীর্ত্তন জীবতারণ
জ্ঞানদাস গুণ গাহনি॥
*********************