কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
ভাবে বিঘূর্ণিত লোচন ঢল ঢল
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক সপ্তদশ শতকের মধ্যভাগে, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত ও প্রকাশিত শ্রীশ্রীগীতচন্দ্রোদয় (পূর্ব্বরাগ) গ্রন্থের, ২৭০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
শ্রীরাধিকার পূর্ব্বরাগ।
॥ সিন্ধুড়া॥
ভাবে বিঘূর্ণিত লোচন ঢলঢল দিগবিদিগ নাহি জানে।
মত্তসিংহ জিনি গর্জ্জন ঘনঘন জগমাহা কাহু না মানে॥
দেখ প্রবল মল্লরূপধারি।
নাম নিতাই ভাই বলি রোয়ত মহিম বুঝই না পারি॥ ধ্রু॥
লীলা রসময় সুন্দর বিগ্রহ আনন্দ নটন বিলাস।
কলিবল-দলন দোলন গতি মন্থর কীর্ত্তন করল প্রকাশে॥
কটিতটে বিবিধ বরণ পট পহিরণ মলয়জ-লেপিত অঙ্গে।
জ্ঞানদাস কহ কৌনে মিলায়ল জগমাহা ঐছন রঙ্গে॥

এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ সিন্ধুড়া॥
ভাবে বিঘূর্ণিত লোচন ঢল ঢল
দিগ বিদিগ নাহি জানে।
মত্ত সিংহ জিনি গর্জন ঘন ঘন
জগ মাহা কাহু না মানে॥
দেখ দেখ পুরণ মল্লরূপধারি।
নাম নিতাই ভাই বলি রোয়ত
মহিমা বুঝই না পারি॥
লীলা রসময় সুন্দর বিগ্রহ
আনন্দে নটন-বিলাস।
কলিবন-দলন ডোলত গতি মন্থর
কীর্তন কয়ল প্রকাশ॥
কটি তট বিবিধ- বরণ পট পহিরণ
মলয়জ লেপিত অঙ্গে।
জ্ঞানদাস কহে কো নিরমাওল
জগমাহা ঐছন রঙ্গে॥
*********************
ভাবে বিঘূর্ণিত লোচন ঢল ঢল
দিগ বিদিগ নাহি জানে।
মত্ত সিংহ জিনি গর্জন ঘন ঘন
জগ মাহা কাহু না মানে॥
দেখ দেখ পুরণ মল্লরূপধারি।
নাম নিতাই ভাই বলি রোয়ত
মহিমা বুঝই না পারি॥
লীলা রসময় সুন্দর বিগ্রহ
আনন্দে নটন-বিলাস।
কলিবন-দলন ডোলত গতি মন্থর
কীর্তন কয়ল প্রকাশ॥
কটি তট বিবিধ- বরণ পট পহিরণ
মলয়জ লেপিত অঙ্গে।
জ্ঞানদাস কহে কো নিরমাওল
জগমাহা ঐছন রঙ্গে॥
*********************