কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
যবে দেখা দেখি হয় হেন তার মনে লয়
যব দেখা দেখি হয় হেন তার মনে লয়
যবে দেখা দেখি হয় হেন ভাব মনে লয়
যব দেখা দেখি হয়ে হেন তার মনে লয়ে
যব দেখা দেখি হয়ে হেম তার মনে লয়ে

কবি জ্ঞানদাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা, ৬ষ্ঠ পল্লব, রসোদগার, ৬৮৯- নং পদসংখ্যা, ৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

যবে দেখা দেখি হয়     হেন তার মনে লয়
নয়ানে নয়ানে মোরে পিয়ে।
পিরিতি আরতি দেখি     হেন মনে লয় সখি
আমি তারে চাহিলে সে জিয়ে॥
আহা মরি মরি মুঞি কি কব আরতি।
কি দিয়া শোধিব শ্যাম বঁধুর পিরিতি॥ ধ্রু॥
রসিয়া নাগর যে        নিতুই দুয়ারে সে
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়     তোমার চিতে যেবা লয়
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৮৯৫ সালে প্রকাশিত, রমণীমোহন মল্লিক দ্বারা সম্পাদিত “জ্ঞানদাস” গ্রন্থের ৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম বৈচিত্ত
॥ সিন্ধুড়া॥

যব দেখা দেখি হয়ে,     হেন তার মনে লয়ে,
নয়ানে নয়ানে মোরে প্রিয়ে।
পিরীতি আরতি দেখি,     হেন মনে লয় সখি,
আমি তারে চাহিলে সে জীয়ে॥
আহা মরি মরি মুঞি কি করিব আরতি।
কি দিয়া সুধিব শ্যাম বন্ধুর পিরীতি॥ ধ্রু
রসিয়া নাগর যে,        নিতুই দুয়ারে সে,
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়,     তোমার চরিতে যেবা লয়,
তাহা বা কহিবা তুমি কায়॥  

ই পদটি ১৩০৬ বঙ্গাব্দে (১৮৯৯ সালে) প্রকাশিত অরুণোদয় রায় দ্বারা মুদ্রিত ও প্রকাশিত, “সংগীত-সার-সংগ্রহ”, ১ম খণ্ড, ১৯০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম বৈচিত্ত।
॥ সিন্ধুড়া॥

যব দেখা দেখি হয়ে,
হেন তার মনে লয়ে,
নয়ানে নয়ানে মোরে প্রিয়ে।
পিরীতি আরতি দেখি,
হেন মনে লয় সখি,
আমি তারে চাহিলে সে জীয়ে॥
আহা মরি মরি মুঞি কি করিব আরতি।
কি দিয়া সুধিব শ্যাম বন্ধুর পিরীতি॥
রসিয়া নাগর যে,
নিতুই দুয়ারে সে,
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়,
তোমার চরিতে যেবা লয়,
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৩০৭ বঙ্গাব্দে (১৯০০ সালে) প্রকাশিত, বঙ্গবাসীর সহ-সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ” ১ম খণ্ড, এর ১৩৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

প্রেম বৈচিত্র্য।
॥ সিন্ধুড়া॥

যব দেখা দেখি হয়ে, হেম তার মনে
লয়ে, নয়ানে নয়ানে মোরে প্রিয়ে। পিরীতি
আরতি দেখি, হেন মনে লয় সখি, আমি
তাহে চাহিলে সে জীয়ে॥ আহা মরি
মরি মুঞি কি করিব আরতি কি দিয়া
সুধিব শ্যাম বন্ধুর পিরীতি॥ রসিক নাগর
যে, নিতুই দুয়ারে সে, বিনা কাজে কত
আইসে যায়। জ্ঞানদাস তবে কয়, তোমার
চরিতে যেবা লয়, তাহা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৩১২ সালে (১৯০৫) প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত, "বৈষ্ণব-পদলহরী" গ্রন্থের ২১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে
॥ সিন্ধুড়া॥

যব দেখা-দেখি হয়ে,     হেন তার মনে লয়ে,
নয়ানে নয়ানে মোরে প্রিয়ে।
পিরীতি আরতি দেখি,     হেন মনে লয় সখি,
আমি তারে চাহিলে সে জীয়ে॥
আহা মরি মরি মুঞি     কি করিব আরতি।
কি দিয়া সুধিব শ্যাম বন্ধুর পিরীতি॥ ধ্রু
রসিয়া নাগর যে,        নিতুই দুয়ারে সে,
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়,     তোমার চরিতে যেবা লয়,
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, রসোদ্গার, ১৫৮ পৃষ্টায় এইরূপে দেওয়া রয়েছে।

যবে দেখা দেখি হয়     হেন তার মনে লয়
নয়ানে নয়ানে মোরে পিয়ে।
পিরিতি আরতি দেখি     হেন মনে লয় সখি
আমি তারে চাহিলে সে জিয়ে॥
আহা মরি মরি মুঞি কি কব আরতি।
কি দিয়া শোধিব শ্যাম বধুঁর পিরিতি॥
রসিয়া নাগর যে        নিতুই দুয়ারে সে
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়     তোমারে চিতে যেবা লয়
তাহা বা কহিবা তুমি কায়॥

টীকা ---
নয়ানে নয়ানে মোরে পিয়ে --- যেন নয়ন দিয়া আমার রূপসুধা পান করে॥

ই পদটি ১৩২৯ বঙ্গাব্দে (১৯২২ সাল) প্রকাশিত কালীমোহন বিদ্যারত্ন সম্পাদিত পদাবলী সংকলন,“কীর্ত্তন-পদাবলী” এর ২০০ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সখী-সম্বোধনে।
॥ সিন্ধুড়া॥

যব দেখা-দেখি হয়ে, হেন তার মনে লয়ে,
নয়ানে নয়ানে মোরে প্রিয়ে।
পিরীতি আরতি দেখি, হেন মনে লয় সখি,
আমি তারে চাহিলে সে জীয়ে॥
আহা মরি মরি মুঞি, কি করিব আরতি।
কি দিয়া সুধিব শ্যাম বন্ধুর পিরীতি॥ ধ্রু
রসিয়া নাগর যে, নিতুই দুয়ারে সে,
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়, তোমার চরিতে যেবা লয়,
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৯৪৫ সালে প্রকাশিত বিভূতিভূষণ মিত্র সম্পাদিত “কাব্য-রত্নমালা” গ্রন্থের, প্রেমবৈচিত্র্য, ৮৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

যব দেখা দেখি হয়ে,     হেন তার মনে লয়ে,
নয়ানে নয়ানে মোরে প্রিয়ে।
পিরীতি আরতি দেখি,     হেন মনে লয় সখি,
আমি তাহে চাহিলে সে জীয়ে॥
আহা মরি মরি মুঞি কি করিব আরতি।
কি দিয়া সুধিব শ্যাম বন্ধুর পিরীতি॥
রসিয়া নাগর যে,        নিতুই দুয়ারে সে,
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়,     তোমার চরিতে যেবা লয়,
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৯৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীরাধার রসোদ্গার
॥ তথা রাগ॥

যবে দেখা-দেখি হয়     হেন তার মনে লয়
নয়ানে নয়ানে মোরে পীয়ে।
পিরীতি আরতি দেখি     হেন মনে লয় সখি
আমি তারে চাহিলে সে জীয়ে॥
আহা মরি মরি মুঞি কি কব আরতি।
কি দিয়া শোধিব শ্যাম বঁধুর পিরীতি॥ ধ্রু॥
রসিয়া নাগর যে        নিতুই দুয়ারে সে
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়     তোমার চিতে যেবা লয়
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৯৫৩ সালে (১৩৬০ বঙ্গাব্দ) প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২য় খণ্ড এর ৬২৩ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ বিভাস - গঞ্জলতাল॥

যবে দেখা দেখি হয়     হেন ভাব মনে লয়
নয়ানে নয়ানে মোরে পিয়ে।
পিরিতি-আরতি দেখি     হেন মনে লয় সখি
আমি তারে চাহিলে সে জিয়ে॥
আহা মরি মরি মুঞি কি কব আরতি।
কি দিয়া শোধিব শ্যাম বঁধুর পিরিতি॥ ধ্রু॥
রসিয়া নাগর যে        নিতুই দুয়ারে সে
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞান দাস তবে কয়     তোমার চিতে যেবা লয়
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত,“জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রসোদ্গার
॥ তথা রাগ॥

যবে দেখা-দেখি হয়     হেন তার মনে লয়
নয়ানে নয়ানে মোরে পিয়ে।
পিরিতি-আরতি দেখি     হেন মনে লয় সখি
আমি তারে চাহিলে সে জিয়ে॥
আহা মরি মরি মুঞি কি কব আরতি।
কি দিয়া শোধিব শ্যাম বঁধুর পিরিতি॥ ধ্রু॥
রসিয়া নাগর যে        নিতুই দুয়ারে সে
বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয়     তোমার চিতে যেবা লয়
তাহা বা কহিবা তুমি কায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৪৯ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যবে দেখাদেখি হয় হেন তার মনে লয়
      নয়ানে নয়ানে মোরে পীয়ে।
পিরীতি আরতি দেখি হেন মনে লয় সখি
      আমি তারে চাহিলে সে জীয়ে॥
আহা মরি মরি মুঞি কি কব আরতি।
কি দিয়া শোধিব শ্যাম বঁধুর পিরীতি॥
রসিয়া নাগর যে নিতুই দুয়ারে সে
      বিনা কাজে কত আইসে যায়।
জ্ঞানদাস তবে কয় তোমার চিতে যেবা
      লয় তাহা বা কহিবা তুমি কায়॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^