কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
উঠল নাগর বর নিন্দের আলিসে
উঠল নাগর বর নিদের আলিসে

কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩য় খণ্ড এর ৫৮৪ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নিদ্রা-লীলা
॥ বিভাস - জপতাল॥

উঠল নাগর বর নিন্দের আলিসে।
দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে॥
বাহু পসারিয়া ধনি বঁধু নিল কোরে।
অনিমিখ লোচনে বদন নেহারে॥
সুবাসিত জল আনি বদন পাখালে।
বদন মোছায় ধনি নেতের আঁচলে॥
যেখানে যে বিগলিত হৈয়াছিল বেশ।
সাজাইল প্রাণনাথে মনের আবেশ॥
হাসি হাসি এক সখি বাঁশী করে দিল।
বাঁশী বেশ পাঞা নাগর হরসিত ভেল॥
জ্ঞানদাসেতে বলে বলি হারি যাই।
এমন দোঁহার প্রেম কভু দেখি নাই॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৩৯৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

রসালস
॥ বিভাস॥

উঠল নাগর বর নিদের আলিসে।
দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে॥
বাহু পসারিয়া ধনী বঁধু নিল কোরে।
অনিমিখ লোচনেতে বদন নেহারে॥
সুবাসিত জল আনি বদন পাখালে।
বদন মোছায় ধনী নেতের আঁচলে॥
যেখানে যে বিগলিত হৈয়াছিল বেশে।
সাজাইল প্রাণনাথে মনের আবেশে॥
হাসি হাসি এক সখী বাঁশী করে দিল।
বাঁশী বেশ পাইয়া নাগর হরষিত ভেল॥
জ্ঞানদাসেতে বলে বলিহারি যাই।
এমন দোঁহার প্রেম কভু দেখি নাই॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১০০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

উঠল নাগর বর নিদের আলিসে।   দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে॥
বাহু পসারিয়া ধনী বঁধু নিল কোরে।   অনিমিখ লোচনে বদন নেহারে॥
সুবাসিত জল আনি বদন পাখালে।   বদন মোছায় ধনী নেতের আঁচলে॥
যেখানে যে বিগলিত হৈয়াছিল কেশ।   সাজাইল প্রাণনাথে মনের আবেশ॥
হাসি হাসি এক সখী বাঁশী করে দিল।   বাঁশী বেশ পাইয়া নাগর হরষিত ভেল॥
জ্ঞানদাসেতে বলে বলিহারি যাই।   এমন দোঁহার প্রেম কভু দেখি নাই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৫৯৮ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

উঠল নাগর বর নিদের আলিসে।
দুটি আঁখি ঢুলু ঢুলু হিলন বালিশে॥
বাহু পসারিয়া ধনী বঁধু নিল কোরে।
অনিমিখ লোচনেতে বদন নেহারে॥
সুবাসিত জল আনি বদন পাখালে।
বদন মোছায় ধনী নেতের আঁচলে॥
যেখানে যা বিগলিত হৈয়াছিল বেশে।
সাজাইল প্রাণনাথে মনের আবেশে॥
হাসি হাসি এক সখী বাঁশী করে দিল।
বাঁশী বেশ পাইয়া নাগর হরষিত ভেল॥
জ্ঞানদাসেতে বলে বলিহারি যাই।
এমন দোঁহার প্রেম কভু দেখি নাই॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^