কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
রঙ্গিণীগণে কহে রসবতি রাই
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪০৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

নৌকালীলা
মানস গঙ্গায় নোকাবিহার
॥ মল্লার॥

রঙ্গিণীগণে কহে রসবতি রাই।
সকল সখিগণ চলু ঘর যাই॥
মানস সুরধুনী দুকুল পাথার।
কৈছনে সহচরি হোয়ব পার॥
প্রাবৃট্ সময়ে গরজে ঘন ঘোর।
খরতর পবন বহই তঁহি জোর॥
দূরহি নেহারত নাগর শ্যাম।
তরণী লেই মিলল সোই ঠাম॥
হাসি হাসি কহয়ে নাবিকবরকান।
চল সবে পারে উতারব হাম॥
শুনি সুবদনী ধনী হরষিত ভেল।
চঢ়ল তরণীপর সহচরী মেল॥
নৌতুন নাবিক কছু নাহি জান।
বেগে তরণী লই কয়ল পয়াণ॥
টুটিল তরণী হেরি ভেল তরাস।
সিঞ্চহ পানী কহ জ্ঞানদাস॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দানখণ্ড ও নৌকাখণ্ড
(খ) নৌকালীলা
মানস গঙ্গায় নোকাবিহার
॥ মল্লার॥

রঙ্গিণীগণে কহে রসবতি রাই। সকল সখিগণ চলু ঘর যাই॥
মানস সুরধুনী দুকুল পাথার। কৈছনে সহচরি হোয়ব পার॥
প্রাবৃট্ সময়ে গরজে ঘন ঘোর। খরতর পবন বহই তঁহি জোর॥
দূরহি নেহারত নাগর শ্যাম। তরণী লেই মিলল সোই ঠাম॥
হাসি হাসি কহয়ে নাবিক বরকান। চঢ় সবে পারে উতারব হাম॥
শুনি সুবদনী ধনী হরষিত ভেল। চঢ়ল তরণীপর সহচরী মেল॥
নৌতুন নাবিক কছু নাহি জান। বেগে তরণী লই কয়ল পয়াণ॥
টুটিল তরণী হেরি ভেল তরাস। সিঞ্চহ পানী কহ জ্ঞানদাস॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৫০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

রঙ্গিণীগণে কহে রসবতি রাই।
সকল সখিগণ চলু ঘর যাই॥
মানস সুরধুনী দুকুল পাথার।
কৈছনে সহচরি হোয়ব পার॥
প্রাবৃট্ সময়ে গরজে ঘন ঘোর।
খরতর পবন বহই তঁহি জোর॥
দূরহি নেহারত নাগর শ্যাম।
তরণী লেই মিলল সোই ঠাম॥
হাসি হাসি কহয়ে নাবিকবরকান।
চল সবে পারে উতারব হাম॥
শুনি সুবদনী ধনী হরষিত ভেল।
চঢ়ল তরণীপর সহচরী মেল॥
নৌতুন নাবিক কছু নাহি জান।
বেগে তরণী লই কয়ল পয়াণ॥
টুটল তরণী হেরি ভেল তরাস।
সিঞ্চহ পানী কহ জ্ঞানদাস॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^