কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
চাপিয়া এ নায় হৈল কি দায়
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪০৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
দানখণ্ড ও নৌকাখণ্ড
যমুনায় নৌবিহার
॥ মল্লার॥
চাপিয়া এ নায় হৈল কি দায়
দেখ দেখ বড়ি মা।
জীর্ণ শীর্ণ আয়স ভিন্ন
অতি পুরাতন লা॥
গভীর তীর অথির নীর
অগাধ নাহিক থা।
বিধির ঘটনা আসিয়া পবনা
উপজিল বহু বা॥
পায়্যা আশ্রয় দিয়া জয় জয়
যমুনা কাড়িছে রা।
কল কল কল হিল্লোল কল্লোল
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে তুলিয়া ফেলিছে
টলমল স্রোতে লা।
জ্ঞানদাস আশা কেবল ভরসা
ও রাঙ্গা দুখানি পা ॥
যমুনায় নৌবিহার
॥ মল্লার॥
চাপিয়া এ নায় হৈল কি দায়
দেখ দেখ বড়ি মা।
জীর্ণ শীর্ণ আয়স ভিন্ন
অতি পুরাতন লা॥
গভীর তীর অথির নীর
অগাধ নাহিক থা।
বিধির ঘটনা আসিয়া পবনা
উপজিল বহু বা॥
পায়্যা আশ্রয় দিয়া জয় জয়
যমুনা কাড়িছে রা।
কল কল কল হিল্লোল কল্লোল
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে তুলিয়া ফেলিছে
টলমল স্রোতে লা।
জ্ঞানদাস আশা কেবল ভরসা
ও রাঙ্গা দুখানি পা ॥
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
দানখণ্ড ও নৌকাখণ্ড
নৌকাবিলাস
॥ মল্লার॥
চাপিয়া এ নায় হৈল কি দায় দেখ দেখ বড়িমা।
জীর্ণ শীর্ণ আরস ভিন্ন অতি পুরাতন লা॥
গভীর তীর অথির নীর অগাধ নাহিক থা।
বিধির ঘটনা আসিয়া পবনা উপজিল বহু বা॥
পায়্যা আশ্রয় দিয়া জয় জয় যমুনা কাড়িছে রা।
কল কল কল হিল্লোল কল্লোল দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে তুলিয়া ফেলিছে টলমল স্রোতে লা।
জ্ঞানদাস-আশা কেবল ভরসা ও রাঙ্গা দুখানি পা ॥ @

টীকা---
বড়িমা, (বড়াইকে বড়িমা বলিতেছেন) দেখ দেখ এ নৌকার চাপিয়া কি দায় হইল, অতি পুরাতন নৌকা, জীর্ণ শীর্ণ এবং তাহার আয়স--- লৌহ শলাকাগুলিও আলগা হইয়া গিয়াছে। তীরের নিকটেও গভীর জল, জলে তরঙ্গের পর তরঙ্গ উঠিতেছে ; অগাধ জল, থই নাই---অতল। আবার বিধির এমন ঘটনা, প্রবল পবন আসিয়া উপস্থিত হইল। পবনের আশ্রয় পাইয়া যমুনা যেন জয় জয় দিয়া রা কাড়িতেছে (জয়ধ্বনি দিয়া গর্জন করিতেছে)। কল কল কল গর্জন করিয়া ঢেউ উঠিতেছে। দেখিয়া অঙ্গ কাঁপিতেছে। স্রোতে নৌকা হেলিতেছে, দুলিতেছে, টলমল করিতেছে, যেন এখনই তুলিয়া ফেলিয়া দিবে। জ্ঞানদাসের একমাত্র আশা ও ভরসা ঐ দুখানি রাঙ্গা চরণ।
@ - এই পদটির মধ্যেও অধ্যাত্ব ব্যঞ্জনা অত্যন্ত সুপরিস্ফুট। স্রোতে টলমল নৌযাত্রার ভিতর দিয়া অগাধ-রহস্য-বেষ্টিত মানবজীবনের আর্তি ও ভগবানে একান্ত নির্ভর সূচিত হইয়াছে।
এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২০ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
চাপিয়া এ নায় হৈল কি দায়
দেখ দেখ বড়ি মা।
জীর্ণ শীর্ণ আয়স ভিন্ন
অতি পুরাতন লা॥
গভীর তীর অথির নীর
অগাধ নাহিক থা।
বিধির ঘটনা আসিয়া পবনা
উপজিল বহু বা॥
পায়্যা আশ্রয় দিয়া জয় জয়
যমুনা কাড়িছে রা।
কল কল কল হিল্লোল কল্লোল
দেখিয়া হালিছে গা॥
হেলিছে দুলিছে তুলিয়া ফেলিছে
টলমল স্রোতে লা।
জ্ঞানদাস আশা কেবল ভরসা
ও রাঙ্গা দুখানি পা ॥
*********************