কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
নব-যৌবনী ধনি পঞ্চম-ভাষিনী
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, দানখণ্ড ও নৌকা খণ্ড, মানস গঙ্গায় নৌকাবিলাস, ১২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ গৌরী॥
নব-যৌবনী ধনি পঞ্চম-ভাষিণী
কে তোমরা চন্দ্রবদনি।
তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাকে
আগে যাই সামালি আপনি॥
ওহে তোরা কেহে চন্দ্রবদনি॥ ধ্রু॥
নাবিক রতনমণি তরণী নিকটে আনি
কহে সবে এস করি পার।
শুনি সুবদনি ধনি হরষে ভরল তনি
নায়ে চড়ি এলায় পশার॥
নতুন নাবিক কান নাহি জানে সন্ধান
বেগে বাহি লইল তরণী।
ফুটা তরণী হেরি কাঁপে সব সুকুমারি
জ্ঞানদাস সিঞ্চে ধন পাণী॥
*********************
নব-যৌবনী ধনি পঞ্চম-ভাষিণী
কে তোমরা চন্দ্রবদনি।
তোমরা ডাকিছ সুখে তরণী পড়েছে পাকে
আগে যাই সামালি আপনি॥
ওহে তোরা কেহে চন্দ্রবদনি॥ ধ্রু॥
নাবিক রতনমণি তরণী নিকটে আনি
কহে সবে এস করি পার।
শুনি সুবদনি ধনি হরষে ভরল তনি
নায়ে চড়ি এলায় পশার॥
নতুন নাবিক কান নাহি জানে সন্ধান
বেগে বাহি লইল তরণী।
ফুটা তরণী হেরি কাঁপে সব সুকুমারি
জ্ঞানদাস সিঞ্চে ধন পাণী॥
*********************
