কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
একে নব কুঞ্জ কুসুম অতি মনোহর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ বেলোয়ার॥

একে নব কুঞ্জ কুসুম অতি মনোহর
ভ্রমরাভ্রমরিগণ গাওয়ে রসাল।
রতনক দীপ নীপপর হিমকর
মদনদেবি মোহন ব্রজলাল॥
বিনোদিনি রাধা নব নাগর কান।
নটবিলাস উলাস পুলকতনু
এক শকতি দুই একই পরাণ॥ ধ্রু॥
বাজত বলয় নূপুর মণিকিঙ্কিণি
শ্যামবামে রহু গোরি কিশোরি।
দুহুঁ ভুজ দুহুঁক কান্ধ পর শোভই
নব বারিদে জনু বিনোদ বিজুরি॥
মৃদু মধুরস্মিত মিলিত দৃগঞ্চল
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখসাগরে শূতল
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ বেলোয়ার॥

একে নব কুঞ্জ কুসুম অতি মনোহর
ভ্রমর-ভ্রমরিগণ গাওয়ে রসাল।
রতনক দীপ নীপপর হিমকর
মদনদেবি মোহন ব্রজলাল॥
বিনোদিনি রাধা নব নাগর কান।
নটবিলাস-উলাস পুলক-তনু
এক শকতি দুই একই পরাণ॥ ধ্রু॥
বাজত বলয় নুপূর মণি-কিঙ্কিণি
শ্যাম-বামে রহু গোরি কিশোরি।
দুহুঁ ভুজ দুহুঁক কান্ধ পর শোভই
নব বারিদে জনু বিনোদ বিজুরি॥
মৃদু মধুরস্মিত মিলিত দৃগঞ্চল
আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখ-সাগরে শূতল
জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬০১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

একে নব কুঞ্জ কুসুম অতি মনোহর
        ভ্রমরভ্রমরিগণ গাওয়ে রসাল।
রতনক দীপ নীপপর হিমকর
        মদনদেবি মোহন ব্রজলাল॥
বিনোদিনি রাধা নব নাগর কান।
নটবিলাস উলাস পুলকতনু
        এক শকতি দুই একই পরাণ॥
বাজত বলয় নুপূর মণিকিঙ্কিণি
        শ্যামবামে রহু গোরি কিশোরি।
দুহুঁ ভুজ দুহুঁক কান্ধ পর শোভই
        নব বারিদে জনু বিনোদ বিজুরি॥
মৃদু মধুরস্মিত মিলিত দৃগঞ্চল
        আনন্দে হেরি দুহুঁ দুহুঁক বয়ান।
অখিল ভুবন সুখসাগরে শূতল
        জ্ঞানদাস চিতে ঐছন ভান॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^