কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
খেনে তিরিভঙ্গ অঙ্গ নিজ হেরত
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৪১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ কানাড়া॥

খেনে তিরিভঙ্গ     অঙ্গ নিজ হেরত
খেনে রমণীগণ অঙ্গ হি অঙ্গ।
খেনে চুম্বত     খেনে চলত মনোহর
উপজায়ত কত মদনতরঙ্গ॥
নিকুঞ্জে নয়ল কিশোর।
রাধাবদন     সুধাকর সুন্দর
চন্দ্রাবলী মুখচন্দ্রচকোর॥ ধ্রু॥
শ্যাম নটেন্দ্রকোটি     ইন্দু সুশীতল
ব্রজরমণী সনে সঙ্গীত গায়।
ঈষৎ হাস     সম্ভাষই ঘন ঘন
লীলা লহু লহু গীম দোলায়॥
উহ রসময়ী ইহ     রসিক শিরোমণি
নয়নে নয়নে কত করত আনন্দ।
জ্ঞানদাস কহে     দুহুঁ তনু ভিনু নহে
অপরূপ ঐছন পিরীতি নিবন্ধ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ১৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শারদ রাস
॥ কানাড়া॥

খেনে তিরিভঙ্গ   অঙ্গ নিজ হেরত   খেনে রমণীগণ অঙ্গ হি অঙ্গ।
খেনে চুম্বত   খেনে চলত মমোহর   উপজায়ত কত মদন-তরঙ্গ॥
নিকুঞ্জে নয়ল কিশোর।
রাধা-বদন-সুধাকর   চন্দ্রাবলী-মুখচন্দ্র চকোর॥ ধ্রু॥
শ্যাম নটেন্দ্র   কোটি-ইন্দু-সুশীতল   ব্রজরমণী-সঙ্গে সঙ্গীত গায়।
ঈষৎ হাস   সম্ভাষই ঘন ঘন   লীলা লহু লহু গীম দোলায়॥
উহ রসময়ী ইহ   রসিক-শিরোমণি   নয়নে নয়নে কত করত আনন্দ।
জ্ঞানদাস কহে   দুহুঁ তনু ভিনু নহে   অপরূপ ঐছন পিরিতি-নিবন্ধ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

খেনে তিরিভঙ্গ অঙ্গ নিজ হেরত
        খেনে রমণীগণ অঙ্গ হি অঙ্গ।
খেনে চুম্বত খেনে চলত মনোহর
        উপজায়ত কত মদনতরঙ্গ॥
নিকুঞ্জে নয়ল কিশোর।
রাধাবদন সুধাকর সুন্দর
        চন্দ্রাবলী মুখচন্দ্রচকোর॥
শ্যাম নটেন্দ্রকোটি ইন্দু সুশীতল
        ব্রজরমণী সনে সঙ্গীত গায়।
ঈষৎ হাস সম্ভাষই ঘন ঘন
        লীলা লহু লহু গীম দোলায়॥
উহ রসময়ী ইহ রসিক শিরোমণি
        নয়নে নয়নে কত করত আনন্দ।
জ্ঞানদাস কহে দুহুঁ তনু ভিনু নহে
        অপরূপ ঐছন পিরীতি নিবন্ধ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^