কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
নিশির স্বপনে চাঁদ-উপরাগ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, রসোদ্গার, ১৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

নিশির স্বপনে     চাঁদ-উপরাগ
হেরিয়ে মন্দিরে বসি ।
হেনই সময়ে     সে বনদেবতা
মোরে গরাসল আসি॥
ননদি গো রহিতে নারিলুঁ ঘরে।
না দেখি না শুনি     এমন দেবতা
যুবতী দেখিয়া ধরে॥ ধ্রু॥
গবাস-তরাসে     আকুল হইয়া
মুরছি পড়িলুঁ ঠামে।
তোর নাম ধরি     কত না ডাকিলুঁ
শুনি না শুনিলি কাণে॥
এ মোর বিতথা     সে বনদেবতা
স্মরি চমকিয়ে চিতে।
এ বোল শুনিয়া     ননদী চমকি
ভ্রমিয়া বুলয়ে ভিতে॥
গোকুল-পতির     মতি ভুলাইয়া
ঈষত আঁখির ঠারে।
জ্ঞানদাস কহে     ননদী ভুলাতে
কিবা পরমাদ তারে॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^