কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
যব সখী চললহি আপন গেহ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, রসোদ্গার, ১৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

যব সখী চললহি আপন গেহ।   তবু মঝু নিন্দে ভর সব দেহ॥
শুতি রহলুঁ হাম করি এক চিত।   দৈব-বিপাক ভেল সব বিপরীত॥
না বোল সজনি শুন স্বপন-সম্বাদ।   হেরইতে কেহো জানি করে পরিবাদ॥
বিষদ পড়ল মঝু হৃদয়ক মাঝে।   তুরিত ঘুচাইতে নিজ নখ বাজে॥
এক পুরুখ পুন আনি দিল আগে।   কোপে অরুণ আঁখি অধরক দাগে॥
সে ভয়ে চিকুর চীর আন হই গেল।   কপোলে কাজর মুখে সিন্দুর ভেল॥
অতএ করব কেহো অপযশ গাব।   জ্ঞানদাস কহ কো পতিয়াব॥

ই পদটি ১৩২৭ বঙ্গাব্দ বা ১৯২০ সালে প্রথম প্রকাশ এবং পরবর্তী সংস্করণ ১৩৬৭ বঙ্গাব্দ বা ১৯৫৬ সালের পরে প্রকাশিত, শ্রীবিমানবিহারী মজুমদার ভাগবতরত্ন, সংকলিত ও সম্পাদিত বৈষ্ণব-পদাবলী সংকলন, “জ্ঞানদাস ও তাঁহার পদাবলী”, বিদ্যাপতির অনুসরণে জ্ঞানদাস, ৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

যব সখী চললহি আপন গেহ।
তবু মঝু নিন্দে ভর সব দেহ॥
শুতি রহলুঁ হাম করি এক চিত।
দৈব বিপাক ভেল সব বিপরীত॥
না বোল সজনি শুন স্বপন সম্বাদ।
হেরইতে কেহো জনি করে পরিবাদ॥
বিষদ পড়ল মঝু হৃদয়ক মাঝে।
তুরিত ঘুচাইতে নিজ নখ বাজে॥
এক পুরুখ পুন আনি দিল আগে।
কোপে অরুণ আঁখি অধরক দাগে॥
সে ভয়ে চিকুর চীর আন হই গেল।
কপোলে কাজর মুখে সিন্দূর ভেল॥
অতএ করব কেহো অপযশ গাব।
জ্ঞানদাস কহ কো পতিয়াব॥

টীকা ---
শ্রীরাধা সখীর কাছে মিথ্যা স্বপ্নদেখার কথা বলিয়া রতিচিহ্ন কি করিয়া হইল তাহা বুঝাইতেছেন।
জনি করে পরিবাদ --- কলঙ্ক উঠায় না যেন।
বিষদ --- সাপ।
কো পতিয়াব --- এ কথা তোমার কে বিশ্বাস করিবে?

*********************
^^এই পাতার উপরে ফেরত^^