কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
বর নহে, বোর হেন বরের বসতি
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অনুরাগ, ১৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সুহই॥

বর নহে, বোর হেন বরের বসতি।
বিষ হেন লাগে মোরে পতির পিরিতি॥
বিরলে ননদী মোরে যতেক বুঝায়।
কানুর পিরিতি বিনে আন নাহি ভায়॥
সখি মোর নব অনুরাগে।
পরবশ জীউ না উবরে পুণভাগে॥
আঁখে রৈয়া আঁখে নহে সদা বহে চিতে।
সে রস বিবস নহে জাগিতে ঘুমিতে॥
এক কথা লাখ হেন মনে বাসি ধান্দি।
তিলে কতবার দেখোঁ স্বপন-সমাধি॥
জ্ঞানদাস কহে ভাল ভাবে পড়িয়াছ।
মনের মরম কথা কারে জানি পুছ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^