কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সহজে বরণ কাল তিমির কাজর ভেল
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

কানু সম্বোধনে
॥ ধানশী॥

সহজে বরণ কাল     তিমিরকাজর ভেল
অন্তরবাহিরে সমতুল।
মরুক তোমার বোলে     কলসী বান্ধিয়া গলে
সে ধনি মজাকু জাতি কুল॥
বন্ধু কানাই কহিলে বাসিবা মনে দুখ।
আর যেবা কুলবতী     কুলের ধরমে মতি
সে জনি হেরয়ে তুয়া মুখ॥ ধ্রু॥
যখন তোমার সঁয়ে     নাহি ছিল পরিচয়ে
আন ছলে দেখিয়া বেড়াও।
বারে বারে ডাকি আমি     শুনিয়া না শুন তুমি
আঁখি তুলি সরসে না চাও॥
যখন পিরীতি কৈলা     আনি চাঁদ হাতে দিলা
আপনে বনাইতা মোর বেশ।
আঁখিআড় নাহি কর     হৃদয় উপরে ধর
এবে তোমা দেখিতে সন্দেশ॥
একে হাম পরাধিনী     তাহে কুলকামিনী
ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
যথা তথা থাকি আমি     তোমা বই নাহি জানি
সকলি কহিলুঁ সবিশেষ॥
বড় বৃক্ষ-ছায়া হেরি     আইনু ভরসা করি
ফুল ফল একই না গন্ধ।
সাধিলা আপন কাজ     আমারে সে দিলা লাজ
জ্ঞানদাস পড়ি রহু ধন্দ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আক্ষেপানুরাগ
॥ ধানশী॥

সহজে বরণ কাল     তিমির-কাজর ভেল
অন্তর-বাহিরে সমতুল।
মরুক তোমার বোলে     কলসী বান্ধিয়া গলে
সে ধনি মজাকু জাতি কুল॥
বন্ধু কানাই কহিলে বাসিবা মনে দুখ।
আর যেবা কুলবতী     কুলের ধরমে মতি
সে জনি হেরয়ে তুয়া মুখ॥ ধ্রু॥
যখন তোমার সঁয়ে     নাহি ছিল পরিচয়ে
আন ছলে দেখিয়া বেড়াও।
বারে বারে ডাকি আমি     শুনিয়া না শুন তুমি
আঁখি তুলি সরসে না চাও॥
যখন পিরিতি কৈলা     আনি চাঁদ হাতে দিলা
আপনে বনাইতা মোর বেশ।
আঁখি-আড় নাহি কর     হৃদয় উপরে ধর
এবে তোমা দেখিতে সন্দেশ॥
একে হাম পরাধিনী     তাহে কুল-কামিনী
ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
যথা তথা থাকি আমি     তোমা বই নাহি জানি
সকলি কহিলুঁ সবিশেষ॥
বড় বৃক্ষ-ছায়া হেরি     আইনু ভরসা করি
ফুল ফল একই না গন্ধ।
সাধিলা আপন কাজ     আমারে সে দিলা লাজ
জ্ঞানদাস পড়ি রহু ধন্দ॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬৬৫ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সহজে বরণ কাল তিমিরকাজর ভেল
        অন্তরবাহিরে সমতুল।
মরুক তোমার বোলে কলসী বান্ধিয়া
        গলে সে ধনি মজাক জাতি কুল॥
বন্ধু কানাই কহিলে বাসিবা মনে দুখ।
আর যেবা কুলবতী কুলের ধরমে মতি
        সে জনি হেরয়ে তুয়া মুখ॥
যখন তোমার সঁয়ে নাহি ছিল পরিচয়ে
        আন ছলে দেখিয়া বেড়াও।
বারে বারে ডাকি আমি শুনিয়া না শুন
        তুমি আঁখি তুলি সরসে না চাও॥
যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে
        দিলা আপনে বনাইতা মোর বেশ।
আঁখিআড় নাহি কর হৃদয় উপরে ধর
        এবে তোমা দেখিতে সন্দেশ॥
একে হাম পরাধিনী তাহে কুলকামিনী
        ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
যথা তথা থাকি আমি তোমা বই নাহি
        জানি সকলি কহিলুঁ সবিশেষ॥
বড় বৃক্ষ ছায়া হেরি আইনু ভরসা করি
        ফুল ফল একই না গন্ধ।
সাধিলা আপন কাজ আমারে সে দিলা
        লাজ জ্ঞানদাস পড়ি রহু ধন্দ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^