কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
যখন আমাকে সদয় আছিলা
কবি জ্ঞানদাস
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, আক্ষেপানুরাগ, ২১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
॥ ধানশী॥
যখন আমাকে সদয় আছিলা
পিরিতি করিলা বড়।
এখন কি লাগি হইলা বিবাগী
নিদয় বইলা দড়॥
অহে কানাই বুঝিলুঁ তোমার চিত।
আগে আহার দিয়া মারয়ে বান্ধিয়া
এমতি তোমার বীত॥ ধ্রু॥
বুঝিলু মরমে যে ছিল করমে
সেই সে হইতে চায়।
নহিলে কে জানে খলের বচনে
পরাণ সোপিলু তায়॥
তোমার পিরিতি দেখিতে শুনিতে
যে দুখ উঠিছে চিতে।
সে নারী মরুক যে করে ভরসা
তোমার পিরিতি-বীতে॥
দেখিতে শুনিতে মানব-আকার
আছি না আছিয়ে ঘরে।
হিয়ার ভিতরে যেমত পড়িছে
সে দুখ কহিব কারে॥
পুরুবে জানিতাম হইবে এমতি
পাইব এতেক লাজে।
জ্ঞানদাস কহে ধৈরজ ধরহ
আপন সুখের কাজে॥
*********************
যখন আমাকে সদয় আছিলা
পিরিতি করিলা বড়।
এখন কি লাগি হইলা বিবাগী
নিদয় বইলা দড়॥
অহে কানাই বুঝিলুঁ তোমার চিত।
আগে আহার দিয়া মারয়ে বান্ধিয়া
এমতি তোমার বীত॥ ধ্রু॥
বুঝিলু মরমে যে ছিল করমে
সেই সে হইতে চায়।
নহিলে কে জানে খলের বচনে
পরাণ সোপিলু তায়॥
তোমার পিরিতি দেখিতে শুনিতে
যে দুখ উঠিছে চিতে।
সে নারী মরুক যে করে ভরসা
তোমার পিরিতি-বীতে॥
দেখিতে শুনিতে মানব-আকার
আছি না আছিয়ে ঘরে।
হিয়ার ভিতরে যেমত পড়িছে
সে দুখ কহিব কারে॥
পুরুবে জানিতাম হইবে এমতি
পাইব এতেক লাজে।
জ্ঞানদাস কহে ধৈরজ ধরহ
আপন সুখের কাজে॥
*********************
