কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
|
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . . |
কৌতুকে দুহুঁ কুল কমল তেয়াগলুঁ
কৌতুকে দুই কুল কমল তেয়াগলোঁ
কবি জ্ঞানদাস
কৌতুকে দুই কুল কমল তেয়াগলোঁ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৬৯৩ শকাব্দে (১১৭৮ বঙ্গাদে বা ১৭৭১খৃষ্টাব্দে) পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, অধ্যাপক অমূল্যচরণ বিদ্যাভূষণ দ্বারা ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯ খৃষ্টাব্দে) সম্পাদিত পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” এর ১১৬ পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ১৩২৭ বঙ্গাব্দের চৈত্র মাসে (১৯২০) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তাঁর সংগ্রহের ৪২৪টি পুথি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর হাতে দান করেন। এই পুথিটি দেশবন্ধুর সেই দান করা পুথিগুলির মধ্যে একটি। এখানে সম্পূর্ণ ভিন্ন শেষ তিন পংক্তি দেখা যাচ্ছে।
কৌতুকে দুই কুল- কমল তেয়াগলোঁ
তুয়া পদ-পঙ্কজ আশে।
পাহুখ মীনে দীন যেন লাগল
না করিলাম নাশ-তরাসে॥
মাধব নিকরুণ হৃদয় তোহাঁরি।
অব যব যাইতে ঠাম না পাওবি
পরিজনে পাড়ই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগর নগর-বেভার।
অমিয়া-ঘট বলি হাথ পসারলুঁ
ঢারল গরলক ধার॥
সুরতরুতলে হাম জনম গোয়াঁওব
ঐছন চিতে ছিল ভাণে।
জ্ঞানদাস কহে দীন দুরগ হএ
ভালে জন করে অপমানে॥
তুয়া পদ-পঙ্কজ আশে।
পাহুখ মীনে দীন যেন লাগল
না করিলাম নাশ-তরাসে॥
মাধব নিকরুণ হৃদয় তোহাঁরি।
অব যব যাইতে ঠাম না পাওবি
পরিজনে পাড়ই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগর নগর-বেভার।
অমিয়া-ঘট বলি হাথ পসারলুঁ
ঢারল গরলক ধার॥
সুরতরুতলে হাম জনম গোয়াঁওব
ঐছন চিতে ছিল ভাণে।
জ্ঞানদাস কহে দীন দুরগ হএ
ভালে জন করে অপমানে॥
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
সখী সম্বোধনে
॥ সুহই॥
কৌতুকে দুহুঁ কুল- কমল তেয়াগলুঁ
যো পদপঙ্কজআশ।
পাউখ মীন দীন জনু লাগল
না গুণল মরণ-তরাস॥
সজনি নিকরুণহৃদয় মুরারি।
অব যব যাইতে ঠাম না পাইয়ে
পরিজন দেওই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগরে নগর-বেভার।
অমিয়াঘট বলি দুহাথ পসারলুঁ
পায়লুঁ গরলক ধার॥
সুরতরুতলে হম জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভান।
জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো
কঠিন ভেল অব কান॥
॥ সুহই॥
কৌতুকে দুহুঁ কুল- কমল তেয়াগলুঁ
যো পদপঙ্কজআশ।
পাউখ মীন দীন জনু লাগল
না গুণল মরণ-তরাস॥
সজনি নিকরুণহৃদয় মুরারি।
অব যব যাইতে ঠাম না পাইয়ে
পরিজন দেওই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগরে নগর-বেভার।
অমিয়াঘট বলি দুহাথ পসারলুঁ
পায়লুঁ গরলক ধার॥
সুরতরুতলে হম জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভান।
জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো
কঠিন ভেল অব কান॥
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
আক্ষেপানুরাগ
॥ সুহই॥
কৌতুকে দুহুঁ কুল- কমল তেয়াগলুঁ
যো পদ-পঙ্কজ-আশ।
পাউখ মীন দীন জনু লাগল
না গুণল মরণ-তরাস॥
সজনি নিকরুণ-হৃদয় মুরারি।
অব যব যাইতে ঠাম না পাইয়ে
পরিজন দেওই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগরে নগর-বেভার।
অমিয়া-ঘট বলি হাথ পসারলুঁ
পায়লুঁ গরলক ধার॥
সুরতরুতলে হম জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভান।
জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো
কঠিন ভেল অব কান॥
॥ সুহই॥
কৌতুকে দুহুঁ কুল- কমল তেয়াগলুঁ
যো পদ-পঙ্কজ-আশ।
পাউখ মীন দীন জনু লাগল
না গুণল মরণ-তরাস॥
সজনি নিকরুণ-হৃদয় মুরারি।
অব যব যাইতে ঠাম না পাইয়ে
পরিজন দেওই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগরে নগর-বেভার।
অমিয়া-ঘট বলি হাথ পসারলুঁ
পায়লুঁ গরলক ধার॥
সুরতরুতলে হম জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভান।
জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো
কঠিন ভেল অব কান॥
এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬১৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
কৌতুকে দুহুঁ কুল কমল তেয়াগলুঁ
যো পদপঙ্কজআশ।
পাউখ মীন দীন জনু লাগল
না গুণল মরণ তরাস॥
সজনি নিকরুণহৃদয় মুরারি।
অব যব যাইতে ঠাম না পাইয়ে
পরিজন দেওই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগরে নগর বেভার।
অমিয়াঘট বলি দুহাথ পসারলুঁ
পায়লুঁ গরলক ধার॥
সুরতরুতলে হম জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভাল @।
জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো
কঠিন ভেল অব কান॥
@ - ভাল – সম্ভবত ভান হবে, মুদ্রণপ্রমাদ।
*********************
কৌতুকে দুহুঁ কুল কমল তেয়াগলুঁ
যো পদপঙ্কজআশ।
পাউখ মীন দীন জনু লাগল
না গুণল মরণ তরাস॥
সজনি নিকরুণহৃদয় মুরারি।
অব যব যাইতে ঠাম না পাইয়ে
পরিজন দেওই গারি॥
গগনক চান্দ পাণিতলে বারলুঁ
সাগরে নগর বেভার।
অমিয়াঘট বলি দুহাথ পসারলুঁ
পায়লুঁ গরলক ধার॥
সুরতরুতলে হম জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভাল @।
জ্ঞানদাস কহ সো দিন দূর গেয়ো
কঠিন ভেল অব কান॥
@ - ভাল – সম্ভবত ভান হবে, মুদ্রণপ্রমাদ।
*********************
