কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের উক্তি
॥ ধানশী॥

তুয়া আশোয়াসে     জাগি নিশি বঞ্চলুঁ
তাহে ভেল অরুণ নয়ান।
মৃগমদ-বিন্দু     অধরে কৈছে লাগল
তাহে ভেল মলিন বয়ান॥
সুন্দরি কাহে কহসি কটুবাণী।
তোহারি চরণ ধরি     শপতি করিয়ে কহি
তুহুঁ বিনে আন নাহি জানি॥ ধ্রু॥
তোহে বিমুখ দেখি     ঝুরয়ে যুগল আঁখি
বিদরয়ে পরাণ হামার।
তুহুঁ যদি অভিমানে     মোহে উপেখবি
হাম কাহাঁ যায়ব আর॥
হামারি মরম তুহুঁ     ভাল রিতে জানসি
তব কাহে কহ বিপরীত।
ঐছন বচনে     দ্বিগুণ ধনি রোখয়ে
জ্ঞানদাস চিতে ভীত॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ ধানশী॥

তুয়া আশোয়াসে     জাগি নিশি বঞ্চলুঁ
তাহে ভেল অরুণ নয়ান।
মৃগমদ-বিন্দু     অধরে কৈছে লাগল
তাহে ভেল মলিন বয়ান॥
সুন্দরি কাহে কহসি কটুবাণী।
তোহারি চরণ ধরি     শপতি করিয়ে কহি
তুহুঁ বিনে আন নাহি জানি॥ ধ্রু॥
তোহে বিমুখ দেখি     ঝুরয়ে যুগল আঁখি
বিদরয়ে পরাণ হামার।
তুহুঁ যদি অভিমানে     মোহে উপেখবি
হাম কাহাঁ যায়ব আর॥
হামারি মরম তুহুঁ     ভাল রিতে জানসি
তব কাহে কহ বিপরীত।
ঐছন বচনে     দ্বিগুণ ধনি রোখয়ে
জ্ঞানদাস চিতে ভীত॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২৪ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ
        তাহে ভেল অরুণ নয়ান।
মৃগমদ বিন্দু অধরে কৈছে লাগল
        তাহে ভেল মলিন বয়ান॥
সুন্দরি কাহে কহসি কটুবাণী।
তোহারি চরণ ধরি শপতি করিয়ে কহি
        তুহুঁ বিনে আন নাহি জানি॥
তোহে বিমুখ দেখি ঝুরয়ে যুগল আঁখি
        বিদরয়ে পরাণ হামার।
তুহুঁ যদি অভিমানে মোহে উপেখবি
        হাম কাহাঁ যায়ব আর॥
হামারি মরম তুহুঁ ভাল রিতে জানসি
        তব কাহে কহ বিপরীত।
ঐছন বচনে দ্বিগুণ ধনি রোখয়ে
        জ্ঞানদাস চিতে ভীত॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^