কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
জনমে জনমে হাম তুয়া আরাধন বিনু
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত, "বৈষ্ণব পদাবলী" সংকলনের, ৪৩৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

মান
দূতীর প্রতি শ্রীকৃষ্ণ
॥ সুহই॥

জনমে জনমে হাম   তুয়া আরাধন বিনু
আন নাহিক অভিলাষে।
তুহুঁ মনে জানহ     হাম তুয়া কিঙ্কর
তবহুঁ না মুঞ্চহে রোষে॥
মানিনি যামিনী ভেল অবসাদে।
তুয়া পদকমল     বিমল বরদাতা
কি দেখি না হয়ে পরসাদে॥
রূপগুণ তুয়া     বিহি নিরমাওল
আন কি কহব তুয়া আগে।
নয়নক লোর     থোর না হেরসি
এ মোহে কমন অভাগে॥
অনুনয় করইতে     শ্রবণে না শূনসি
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ     কৈছে বিছুরহ
পূরব পিরীতি রস আশ॥

ই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের ২৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান
॥ সুহই॥

জনমে জনমে হাম   তুয়া আরাধন বিনু
আন নাহিক অভিলাষে।
তুহুঁ মনে জানহ     হাম তুয়া কিঙ্কর
তবহুঁ না মুঞ্চয়ে রোষে॥
মানিনি যামিনী ভেল অবসাদে।
তুয়া পদকমল     বিমল বরদাতা
কি দেখি না হয়ে পরসাদে॥
রূপগুণ তুয়া     বিহি নিরমাওল
আন কি কহব তুয়া আগে।
নয়নক লোর     থোর না হেরসি
এ মোহে কমন অভাগে॥
অনুনয় করইতে     শ্রবণে না শুনসি
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ     কৈছে বিদুরহ
পূরব পিরিতি-রস-আশ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী” সঙ্কলনের ৬২১ পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জনমে জনমে হাম তুয়া আরাধন বিনু
        আন নাহিক অভিলাষে।
তুহুঁ মনে জানহ হাম তুয়া কিঙ্কর
        তবহুঁ না মুঞ্চহে রোষে॥
মানিনি যামিনী ভেল অবসাদে।
তুয়া পদকমল বিমল বরদাতা
        কি দেখি না হয়ে পরসাদে॥
রূপগুণ তুয়া বিহি নিরমাওল
        আন কি কহব তুয়া আগে।
নয়নক লোর থোর না হেরসি
        এ মোহে কমন অভাগে॥
অনুনয় করইতে শ্রবণে না শুনসি
        লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ কৈছে বিছুরহ
        পূরব পিরীতি রস আশ॥

*********************
^^এই পাতার উপরে ফেরত^^