কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
সুমেরু-শিখরে শশী বিহরে
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অসম্পূর্ণ পদাবলী, ২৯৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ পাহিড়া॥

সুমেরু-শিখরে শশী বিহরে? জন্ম ধোয়ল অমিঞা।
- -- -- --- -- গোলক-ঈশ্বর পুলক অধিক শোভা॥
ভালের তিলক মদন পুস্তক নদিয়া নগরি - -- -- -।
-- -- -- আজানুলম্বিত বাহু সুবলিত হেম-করভ-কর-ভাতি
নয়ানে প্রেমধারা মুখ-শশি ষোল কলা - - - -
ভাবে গভীর ধীর গৌর - - - - - - -
গোলোকের নাথ পহুঁ ধুলাএ
- - - - - - - - জ্ঞানদাস কিএ অনুমানে॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^