কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
অসুরাসুর, নরমুনিগণ
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অসম্পূর্ণ পদাবলী, ৩০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মল্লার॥

অসুরাসুর,     নরমুনিগণ
কি -- -- -- নর শ্রীপতি অভিলাষে।
দুরে রহি কেহ কেহ,     অনুরাগি কেহো
কোরে না করে তরাসে॥
হরিহর মহিমা মনি।
নিগম অগোচর, -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ,
গুণ গায়ত সহস্র ফণি
পহুঁ-পঙ্ক-পরশে,     যুগ হি যুগ জাকো
সো নিতি পরমানন্দা।
কুমুদিনি ভেক বাস,     দুহুঁ এক তহুঁ
দুহুঁ মনে না পুরয় চন্দা॥
জর অবতার,     অবনি-মাহা অবতর
তব নিজ অনুগত গার ।
জ্ঞানদাস কহে,     অনুভবে জানিএ
কপটি তুরনা পার॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^