কবি জ্ঞানদাস-এর বৈষ্ণব পদাবলী
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কবি জ্ঞানদাস-এর পরিচিতির পাতায় . . .
একে নব কিশোর কলেবর সুন্দর
কবি জ্ঞানদাস
এই পদটি ১৯৫৬ সালে, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দ্বারা সংকলিত ও সম্পাদিত, “জ্ঞানদাসের পদাবলী” গ্রন্থের, অসম্পূর্ণ পদাবলী, ৩০৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথ পূর্বরাগ॥ শ্রীরাগ॥

একে নব কিশোর     কলেবর সুন্দর
আর মণি অভরণ সে - - - - ।
লীলা রভস     বিশেষ বৈদগধি
রস নব বাদর দে ?
সজনি কি পেখলু নাগররাজে।
রো মঝু হেরইতে     হা - - - - ছি নিহারলু
দিঠ দিঠ? ভেল আন কাজে॥
কেমল কোর মুখ     আধ আরোপন
কো বরনখব বিদার।
(সু) রঙ্গ জিনিঞা     অধর ওষ্ট মেঠল
কি বুঝব য়ো রস বিচার॥
পীতাম্বর উর     কর সেই ঝাপল
ঠমকী চলিগেলা।
জ্ঞানদাস কহ     রসিক-শিরোমনি
অলখিতে সব রস লেলা॥

এই পদটি এই গ্রন্থের “অসম্পূর্ণ পদাবলী” অধ্যায়ের অন্তর্ভুক্ত। অধ্যায়ের শুরুতে লেখা আছে --- “এই অসম্পূর্ণ পদগুলি বিভিন্ন পুঁথি হইতে সংগৃহিত ও সর্বপ্রথম প্রকাশিত হইল। দুঃখের বিষয়, ইহাদের পূর্ণ রূপটি উদ্ধার করিতে পারা গেল না।”

*********************
^^এই পাতার উপরে ফেরত^^